৮/১৪. অধ্যায়ঃ
ইমামের খুত্বাহ্ প্রদানকালে তাহিয়্যাতুল মাসজিদ আদায় করা
সহিহ মুসলিম : ১৯০৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯০৫
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ " أَصَلَّيْتَ " . قَالَ لاَ . قَالَ " قُمْ فَصَلِّ الرَّكْعَتَيْنِ " . وَفِي رِوَايَةِ قُتَيْبَةَ قَالَ " صَلِّ رَكْعَتَيْنِ " .
আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন: রসুলুল্লাহ (ﷺ) জুমার দিন মসজিদে প্রবেশ করা এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন: তুমি কি (তাহিয়্যাতুল মাসজিদ) সালাত আদায় করেছ? সে বলল, না। তিনি বললেনঃ ওঠো এবং দুই রাকাত সালাত আদায় কর। কুতাইবার বর্ণনায় আছে, তিনি বললেনঃ তুমি দুই রাকাত সালাত আদায় কর।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮৯০, ইসলামীক সেন্টারঃ ১৮৯৭
