৮/১৪. অধ্যায়ঃ
ইমামের খুত্বাহ্ প্রদানকালে তাহিয়্যাতুল মাসজিদ আদায় করা
সহিহ মুসলিম : ১৯০৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯০৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ فَقَالَ " إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ وَقَدْ خَرَجَ الإِمَامُ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ " .
আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন: রসূলুল্লাহ (ﷺ) খুতবা দিচ্ছিলেন। তিনি বললেন, “তোমাদের কেউ জুমার দিনে (মসজিদে) এলো আর তখন যদি ইমাম (হুজ়রা থেকে) বের হয়ে থাকেন, তবে সে দুই রাকাত সালাত আদায় করে নিবে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৯২, ইসলামীক সেন্টারঃ ১৮৯৯
