৮/১৬. অধ্যায়ঃ
জুমু‘আর সলাতে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন
সহিহ মুসলিম : ১৯১১
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯১১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - وَهُوَ ابْنُ بِلاَلٍ - عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ، قَالَ اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَلَى الْمَدِينَةِ وَخَرَجَ إِلَى مَكَّةَ فَصَلَّى لَنَا أَبُو هُرَيْرَةَ الْجُمُعَةَ فَقَرَأَ بَعْدَ سُورَةِ الْجُمُعَةِ فِي الرَّكْعَةِ الآخِرَةِ { إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} - قَالَ - فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ حِينَ انْصَرَفَ فَقُلْتُ لَهُ إِنَّكَ قَرَأْتَ بِسُورَتَيْنِ كَانَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ . فَقَالَ أَبُو هُرَيْرَةَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ .
ইবনু আবূ রাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ)-কে মারওয়ান মদীনার প্রশাসক নিয়োগ করে মক্কায় চলে যান। আবু হুরায়রা (রাঃ) আমাদেরকে নিয়ে জুমার সালাত আদায় করতেন। তিনি সূরা জুমা'র পর দ্বিতীয় রাকাতে إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ সূরা পড়েন। সালাত শেষে আমি আবু হুরায়রা (রাঃ)-কে পেলাম এবং বললাম, আপনি তো সেই দুইটি সূরা পড়েছেন, যেটি আলী ইবনু আবি তালিব (রাঃ) কুফায় পড়তেন। তখন আবু হুরায়রা (রাঃ) বললেন, নিঃসন্দেহে আমি রসূলুল্লাহ (ﷺ)-কে জুমার দিন এ দুইটি সূরা পাঠ করতে শুনেছি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮৯৬, ইসলামীক সেন্টারঃ ১৯০৩
