৮/১৮. অধ্যায়ঃ
জুমু‘আর সলাতের পর সুন্নাত সলাত সম্পর্কে
সহিহ মুসলিম : ১৯২২
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯২২
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا صَلَّيْتُمْ بَعْدَ الْجُمُعَةِ فَصَلُّوا أَرْبَعًا " . - زَادَ عَمْرٌو فِي رِوَايَتِهِ قَالَ ابْنُ إِدْرِيسَ قَالَ سُهَيْلٌ فَإِنْ عَجِلَ بِكَ شَىْءٌ فَصَلِّ رَكْعَتَيْنِ فِي الْمَسْجِدِ وَرَكْعَتَيْنِ إِذَا رَجَعْتَ " .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা জুমার সালাতের পর আরো সালাত আদায় করলে চার রাকাত আদায় কর। আমর (রহঃ) তার রেওয়ায়াতে আরো বলেন, ইবনু ইদরিস বলেছেন যে, সুহাইল (রহঃ) বলেন, যদি তোমাদের তাড়া থাকে তবে মসজিদে দুই রাকাত এবং (বাড়িতে) ফিরে গিয়ে দুই রাকাত আদায় করো।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৯০৭, ইসলামীক সেন্টারঃ ১৯১৪
