৮/১৮. অধ্যায়ঃ
জুমু‘আর সলাতের পর সুন্নাত সলাত সম্পর্কে
সহিহ মুসলিম : ১৯২৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯২৪
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ كَانَ إِذَا صَلَّى الْجُمُعَةَ انْصَرَفَ فَسَجَدَ سَجْدَتَيْنِ فِي بَيْتِهِ ثُمَّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ ذَلِكَ .
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জুমার সালাত আদায় করে ফিরে এসে নিজ বাড়িতে দুই রাকাত (সুন্নাত) সালাত আদায় করতেন। তিনি পুনরায় বলেন, রসূলুল্লাহ (ﷺ) তাই করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৯০৯, ইসলামীক সেন্টারঃ ১৯১৫
