৯/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৯৩৫ - ঈদের সালাতে আজান না দেওয়ার নির্দেশ

দু’ ঈদের দিনে নারীদের ঈদগাহে যাওয়া এবং পুরুষদের থেকে পৃথক থেকে খুত্‌বায় শারীক হওয়ার বৈধতা প্রসঙ্গে

ঈদের সালাতে আজান নয়, আগে সালাত

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯৩৫

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ أَوَّلَ مَا بُويِعَ لَهُ أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ فَلاَ تُؤَذِّنْ لَهَا - قَالَ - فَلَمْ يُؤَذِّنْ لَهَا ابْنُ الزُّبَيْرِ يَوْمَهُ وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ - قَالَ - فَصَلَّى ابْنُ الزُّبَيْرِ قَبْلَ الْخُطْبَةِ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমাকে জানিয়েছেন যে, ইবনু যুবায়র (রাঃ)-এর নিকট প্রথমে লোকেরা যখন বাইয়্যাত নিচ্ছিল- ইবনু ‘আব্বাস (রাঃ) তাঁর কাছে এ সংবাদ পাঠালেন যে, ঈদুল ফিতরের দিন ঈদের সালাতের জন্য আযান দেয়া হতো না। অতএব তুমি ঈদের সালাতের জন্য আযানের প্রচলন করবে না। বর্ণনাকারী বলেন, ইবনুয্‌ যুবায়র (রাঃ) তাঁর সময় আযানের প্রচলন করেননি। ইবনু ‘আব্বাস (রাঃ) এ কথাটুকু ইবনুয্‌ যুবায়র (রাঃ)-এর নিকট বলে পাঠান যে, খুত্‌বাহ্‌ সালাতের পরে হবে, আর এ নিয়ম পালিত হয়ে আসছে। বর্ণনাকারী বলেন, অতএব ইবনুয্‌ যুবায়র (রাঃ) খুত্‌বার পূর্বে ঈদের সালাত সমাপন করেছেন।

ই.ফা. ১৯২০, ই.সে. ১৯২৭

সহীহ মুসলিম হাদিস ১৯৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবন আব্বাস (রাঃ)-এর একটি নির্দেশমূলক বার্তা এসেছে। ইবনু যুবাইর (রাঃ)-এর কাছে যখন লোকেরা বাইআত নিচ্ছিল, তখন ইবন আব্বাস (রাঃ) সংবাদ পাঠালেন যে ঈদুল ফিতরের দিনে ঈদের সালাতের জন্য আজান দেওয়া হতো না। তাই তিনি যেন ঈদের সালাতে আজানের প্রচলন না করেন। বর্ণনায় এসেছে, ইবনু যুবাইর (রাঃ) তাঁর সময়ে ঈদের সালাতের জন্য আজান দেননি। ইবন আব্বাস (রাঃ) আরও জানালেন, খুতবা সালাতের পরে হবে, আর এ নিয়মই আগে থেকে চলে আসছিল। ফলে ইবনু যুবাইর (রাঃ) খুতবার আগে ঈদের সালাত আদায় করেন। এই হাদিসে ঈদের সালাতের দুটি বিষয় পরিষ্কার—আজান নেই এবং খুতবার আগে সালাত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈদের সালাতে আজানের প্রচলন না করার নির্দেশ এখানে এসেছে।
  • ঈদের খুতবা সালাতের পরে হওয়া পূর্বের আমল হিসেবে উল্লেখ হয়েছে।
  • ইবনু যুবাইর (রাঃ) নির্দেশ শুনে ঈদের আজান চালু করেননি।
  • সাহাবিরা ঈদের নিয়ম সংরক্ষণে সতর্ক ছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন