১/৪৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৯৪ - তিন কাজের কঠোর পরিণাম

কাপড় টাখনুর নীচে নামিয়ে পরা, দান করে খোঁটা দেয়া ও (মিথ্যা) শপথের মাধ্যমে মালামাল বেচাকেনা করা হারাম এবং সে তিন ব্যক্তির বর্ণনা যাদের সাথে কিয়ামাতের দিন আল্লাহ তা‘আলা কথা বলবেন না, রহ্‌মাতের নযরে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি

তিন শ্রেণীর লোক সম্পর্কে নবীজির কঠোর সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ " قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ ﷺ ثَلاَثَ مِرَارٍ. قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ " .

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, আল্লাহ তা’আলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) এ কথাটি তিনবার পাঠ করলেন। আবূ যার (রাঃ) বলে উঠলেন, তার তো ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহর রাসূল! এরা কারা? তিনি বললেন, যে লোক পায়ের গোছার নীচে কাপড় ঝুলিয়ে চলে, কোন কিছু দান করে খোঁটা দেয় এবং মিথ্যা শপথ করে পণ্যদ্রব্য বিক্রি করে।

ই.ফা. ১৯৫; ই.সে. ২০১

সহীহ মুসলিম হাদিস ১৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। নবীজি কথাটি তিনবার বলেন, যা সতর্কতার গুরুত্ব বোঝায়। আবু যার রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলে নবীজি বলেন, তারা হলো: যে পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে চলে, যে দান করে খোঁটা দেয়, এবং যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। এই হাদিসের মূল শিক্ষা হলো অহংকার, দান দিয়ে কষ্ট দেওয়া এবং ব্যবসায় মিথ্যা কসম—এসব কাজ থেকে বাঁচা। ইবাদত ও লেনদেনে সততা একসাথে দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দান করে খোঁটা দিলে দানের সৌন্দর্য নষ্ট হয়।
  • ব্যবসায় মিথ্যা শপথ করা কঠোরভাবে নিষিদ্ধ।
  • পোশাকে অহংকার বা সীমা ছাড়ানো আচরণ থেকে সতর্ক থাকা দরকার।
  • নবীজি একই সতর্কতা তিনবার বলেছেন, তাই বিষয়টি গুরুতর।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন