৯/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৯৪১ - নারীদের ঈদগাহে বের হওয়ার নির্দেশ
দু’ ঈদের দিনে নারীদের ঈদগাহে যাওয়া এবং পুরুষদের থেকে পৃথক থেকে খুত্বায় শারীক হওয়ার বৈধতা প্রসঙ্গে
ঈদগাহে নারীদের অংশগ্রহণ ও সহায়তা
সহীহ মুসলিম : ১৯৪১
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯৪১
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ، سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ أَنْ نُخْرِجَهُنَّ فِي الْفِطْرِ وَالأَضْحَى الْعَوَاتِقَ وَالْحُيَّضَ وَذَوَاتِ الْخُدُورِ فَأَمَّا الْحُيَّضُ فَيَعْتَزِلْنَ الصَّلاَةَ وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لاَ يَكُونُ لَهَا جِلْبَابٌ قَالَ «لِتُلْبِسْهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا» .
উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করেছেন। আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে বের করে দেই- পরিণত বয়স্কা, ঋতুবতী ও গৃহবাসিনী সবাইকে। তবে ঋতুবতী মহিলারা সালাত থেকে বিরত থাকবে। বাকী পুণ্যের কাজে ও মুসলিমদের দোয়ায় শারীক হবে। আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমাদের কারো কারো চাদর ওড়না নেই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার জন্য বোন তাকে নিজ চাদর বা ওড়না পরিয়ে দিবে।
ই.ফা. ১৯২৬, ই.সে. ১৯৩৩
সহীহ মুসলিম হাদিস ১৯৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু আতিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আদেশ করেছেন যেন নারীদের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় বের করা হয়—পরিণত বয়স্কা, ঋতুবতী ও গৃহবাসিনী সবাইকে। তবে ঋতুবতী নারীরা সালাত থেকে বিরত থাকবে; কিন্তু তারা ভালো কাজে এবং মুসলিমদের দোয়ায় শরীক হবে। এরপর উম্মু আতিয়া (রাঃ) প্রশ্ন করেন, কারও যদি চাদর না থাকে তাহলে কী করবে? নবী (صلى الله عليه وسلم) বলেন, তার বোন তাকে নিজের চাদর পরিয়ে দেবে। এই হাদিসে ঈদের সমাবেশ, নারীদের অংশগ্রহণ, ঋতুবতী নারীর সীমা এবং মুসলিম নারীদের পারস্পরিক সাহায্যের সুন্দর শিক্ষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারীদের দুই ঈদের সমাবেশে বের হওয়ার নির্দেশ এসেছে।
- ঋতুবতী নারীরা সালাত থেকে বিরত থাকবে, তবে ভালো কাজে অংশ নেবে।
- মুসলিমদের দোয়ায় শরীক হওয়াও ঈদের দিনের একটি কল্যাণের দিক।
- চাদর না থাকলে অন্য বোন তাকে চাদর দিয়ে সাহায্য করবে।
