১০/২. অধ্যায়ঃ
পানি প্রার্থনায় দু‘আ প্রসঙ্গে
সহিহ মুসলিম : ১৯৬৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৯৬৮
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ أَنَسٌ أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَطَرٌ قَالَ فَحَسَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ حَتَّى أَصَابَهُ مِنْ الْمَطَرِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا قَالَ لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম, এমন সময় বৃষ্টি নামল। তখন রসূলুল্লাহ (ﷺ) তাঁর কাপড় খুলে দিলেন। ফলে এতে বৃষ্টির পানি পৌঁছল। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! এরূপ কেন করলেন? তিনি (ﷺ) বললেন, কেননা এটা মহান আল্লাহর নিকট থেকে আসার সময় খুবই অল্প।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৫৩, ইসলামীক সেন্টারঃ ১৯৬০
