১২/১২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০৬৩ - জানাযা সম্পর্কিত
মৃতকে গোসল করানো প্রসঙ্গে
সহীহ মুসলিম : ২০৬৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৬৩
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ، بِنْتِ سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أَتَانَا رَسُولُ اللَّهِ ﷺ وَنَحْنُ نَغْسِلُ إِحْدَى بَنَاتِهِ فَقَالَ «اغْسِلْنَهَا وِتْرًا خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكِ» . بِنَحْوِ حَدِيثِ أَيُّوبَ وَعَاصِمٍ وَقَالَ فِي الْحَدِيثِ قَالَتْ فَضَفَرْنَا شَعْرَهَا ثَلاَثَةَ أَثْلاَثٍ قَرْنَيْهَا وَنَاصِيَتَهَا .
উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন। তখন আমরা তাঁর এক মৃত কন্যাকে গোসল দিচ্ছিলাম। তিনি বললেন, তাঁকে বেজোড় সংখ্যায় পাঁচবার বা তাঁর চেয়ে অধিকবার গোসল দাও। অবশিষ্ট বর্ণনায় আইয়ূব ও ‘আসিম-এর বর্ণনার অনুরূপ। আর হাদীস বর্ণনাকালে উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) বললেন, এরপর আমরা তাঁর চুলকে তিন গোছায় ভাগ করে দু’ কানের দু’ দিকে ও কপালের দিকে ঝুলিয়ে দিলাম।
ই.ফা. ২০৪২, ই.সে. ২০৪৭
