১২/১৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২০৮৮ - চল্লিশ মুসলিমের জানাজা দোয়া
যার ওপর চল্লিশ জন (মুসলিম) জানাযাহ্ পড়বে তার জন্য এ সুপারিশ গ্রহণ করা হবে।
চল্লিশ মুসলিমের জানাজা দোয়ার গুরুত্ব
সহীহ মুসলিম : ২০৮৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ২০৮৮
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَالْوَلِيدُ بْنُ شُجَاعٍ السَّكُونِيُّ، قَالَ الْوَلِيدُ حَدَّثَنِي وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ، اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ بِقُدَيْدٍ أَوْ بِعُسْفَانَ فَقَالَ يَا كُرَيْبُ انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ . قَالَ فَخَرَجْتُ فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا لَهُ فَأَخْبَرْتُهُ فَقَالَ تَقُولُ هُمْ أَرْبَعُونَ قَالَ نَعَمْ .قَالَ أَخْرِجُوهُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلاً لاَ يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلاَّ شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ " .وَفِي رِوَايَةِ ابْنِ مَعْرُوفٍ عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ .
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
‘কুদায়দ’ অথবা ‘‘উস্ফান’ নামক স্থানে তার একটি পুত্র সন্তান মারা গেল। তিনি আমাকে বললেন, হে কুরায়ব! দেখ কিছু লোক একত্রিত হয়েছে কিনা? আমি বের হয়ে দেখলাম কিছু একত্রিত হয়েছে। আমি তাঁকে খবর দিলাম। তিনি জিজ্ঞেস করলেন, বল তাদের সংখ্যা কি চল্লিশ হবে? বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে লাশ বের করে নাও। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: কোন মুসলিম মারা গেলে, তার জানাযায় যদি এমন চল্লিশজন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করে না তবে মহান আল্লাহর তার অনুকূলে তাদের প্রার্থনা কবুল করেন।
ই.ফা. ২০৬৭, ই.সে. ২০৭২
সহীহ মুসলিম হাদিস ২০৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাজা সালাতে উপস্থিত মানুষের সংখ্যা এবং তাদের ঈমানের বিষয়টি বিশেষভাবে এসেছে। ইবনু আব্বাস (রাঃ)-এর এক পুত্র মারা গেলে তিনি জানতে চাইলেন, লোকজনের সংখ্যা চল্লিশ হয়েছে কি না। এরপর তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কথা উল্লেখ করেন যে, কোনো মুসলিম মারা গেলে তার জানাজায় যদি এমন চল্লিশজন দাঁড়ায় যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে না, তাহলে আল্লাহ তার পক্ষে তাদের প্রার্থনা কবুল করেন। এখানে জানাজার দোয়া, তাওহীদ এবং মুসলিমদের সম্মিলিত প্রার্থনার মূল্য বোঝানো হয়েছে। জানাজায় শুধু উপস্থিত হওয়া নয়, বরং মৃতের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে চাওয়া গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাজায় তাওহীদে বিশ্বাসী মুসলিমদের দোয়া মৃতের জন্য উপকারের কারণ হতে পারে।
- মৃতের জানাজায় অংশ নেওয়া মুসলিম ভাইয়ের প্রতি দায়িত্বের একটি অংশ।
- দোয়া ও সুপারিশের ক্ষেত্রে শিরক থেকে মুক্ত ঈমানের গুরুত্ব আছে।
- পরিবারের কেউ মারা গেলে জানাজায় মানুষকে যুক্ত করা ভালো কাজ।
