১২/২২. অধ্যায়ঃ
জানাযার তাকবীর সম্পর্কে
সহিহ মুসলিম : ২০৯৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ২০৯৬
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سَلِيمِ بْنِ حَيَّانٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى على أصحمة النجاشي فكبر عليه أربعا
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নাজাশির জন্য গায়েবানা জানাজা আদায় করেছেন এবং চার তাকবিরে সালাতুল জানাজা আদায় করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২০৭৫, ইসলামীক সেন্টারঃ ২০৭৯
