১২/২৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২১০০ - কবরের উপর জানাজা সালাত

ক্ববরের উপর জানাযার সলাত আদায় করা

দাফনের পর কবরের উপর জানাজা সালাত

সহীহ মুসলিমহাদিস নম্বর ২১০০

حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ، إِدْرِيسَ عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ صَلَّى عَلَى قَبْرٍ بَعْدَ مَا دُفِنَ فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا . قَالَ الشَّيْبَانِيُّ فَقُلْتُ لِلشَّعْبِيِّ مَنْ حَدَّثَكَ بِهَذَا قَالَ الثِّقَةُ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ . هَذَا لَفْظُ حَدِيثِ حَسَنٍ وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ قَالَ انْتَهَى رَسُولُ اللَّهِ ﷺ إِلَى قَبْرٍ رَطْبٍ فَصَلَّى عَلَيْهِ وَصَفُّوا خَلْفَهُ وَكَبَّرَ أَرْبَعًا . قُلْتُ لِعَامِرٍ مَنْ حَدَّثَكَ قَالَ الثِّقَةُ مَنْ شَهِدَهُ ابْنُ عَبَّاسٍ .

শা’বী (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মৃতকে দাফন করার পর একটা কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন এবং চার তাকবির উচ্চারণ করেছেন। শায়বানী বলেন, আমি শা’বীকে জিজ্ঞেস করলাম, এটা আপনার কাছে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, নির্ভরযোগ্য ব্যক্তি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)। এট হাসান-এর বর্ণিত হাদীসের শব্দ। আর ইবনু নুমায়র-এর বর্ণনাতে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) একটা তাজা কবরের নিকট পৌঁছে এর উপর সালাত আরম্ভ করলে সবাই তাঁর পিছনে সারিবদ্ধ হ’ল। তিনি চার তাকবির উচ্চারণ করলেন। আমি ‘আমিরকে জিজ্ঞেস করলাম, আপনার কাছে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, নির্ভরযোগ্য ব্যক্তি যার কাছে ইবনু ‘আব্বাস (রাঃ) এসেছিলেন।

ই.ফা ২০৭৯, ই.সে. ২০৮৩

সহীহ মুসলিম হাদিস ২১০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে দাফনের পর কবরের উপর জানাজা সালাত আদায়ের ঘটনা এসেছে। বর্ণনায় বলা হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মৃতকে দাফন করার পর একটি কবরের উপর সালাত আদায় করেন এবং চার তাকবির বলেন। আরেক বর্ণনায় আছে, তিনি একটি তাজা কবরের কাছে পৌঁছে সালাত শুরু করলে সাহাবীরা তাঁর পেছনে সারিবদ্ধ হন এবং তিনি চার তাকবির বলেন। এখানে কবরের উপর জানাজা, কাতারবদ্ধ হওয়া এবং তাকবিরের বিষয়টি এসেছে। বর্ণনাকারী শা‘বীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি নির্ভরযোগ্য ব্যক্তি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-এর সূত্রে এসেছে। হাদিসটি মৃতের জন্য দাফনের পরও দোয়া ও সালাতের গুরুত্ব দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাফনের পর কবরের উপর জানাজা সালাত আদায়ের ঘটনা এসেছে।
  • এক বর্ণনায় চার তাকবিরের কথা উল্লেখ আছে।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর পেছনে সারিবদ্ধ হয়েছিলেন।
  • মৃতের জন্য দোয়া ও সালাতের গুরুত্ব দাফনের পরও বোঝানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন