১২/২৪. অধ্যায়ঃ
জানাযাহ্ যেতে দেখে দাঁড়িয়ে যাওয়া
সহিহ মুসলিম : ২১০৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ২১০৯
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا اتَّبَعْتُمْ جَنَازَةً فَلاَ تَجْلِسُوا حَتَّى تُوضَعَ " .
আবূ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা জানাজার অনুগামী হও তখন জানাজা মাটিতে না রাখা পর্যন্ত বসবে না।
ইসলামী ফাউন্ডেশনঃ ২০৮৮, ইসলামীক সেন্টারঃ ২০৯৩
