১২/২৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২১২৯ - জানাযা সম্পর্কিত
জানাযাহ্ থেকে প্রত্যাবর্তনের সময় জানাযাহ্ গমনকারীর সাওয়াব প্রসঙ্গে
সহীহ মুসলিম : ২১২৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ২১২৯
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ ﷺ عَلَى ابْنِ الدَّحْدَاحِ ثُمَّ أُتِيَ بِفَرَسٍ عُرْىٍ فَعَقَلَهُ رَجُلٌ فَرَكِبَهُ فَجَعَلَ يَتَوَقَّصُ بِهِ وَنَحْنُ نَتَّبِعُهُ نَسْعَى خَلْفَهُ - قَالَ - فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ إِنَّ النَّبِيَّ ﷺ قَالَ «كَمْ مِنْ عِذْقٍ مُعَلَّقٍ - أَوْ مُدَلًّى - فِي الْجَنَّةِ لاِبْنِ الدَّحْدَاحِ " . أَوْ قَالَ شُعْبَةُ «لأَبِي الدَّحْدَاحِ " .
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু দাহ্দাহ (মারা গেলে) রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জানাজা আদায় করলেন। এরপর তাঁর কাছে একটা লাগামবিহীন ঘোড়া হাজির করা হল। জনৈক ব্যক্তি তা রশি দিয়ে বাঁধল। তিনি (ﷺ) তার পিঠে আরোহণ করলেন। ঘোড়াটি রাসূলুল্লাহ (ﷺ)-কে নিয়ে লাফিয়ে চলতে লাগল। আর আমরা তাঁর পিছনে দৌড়িয়ে অনুসরণ করলাম। জাবির বলেন, অতঃপর কাফিলার মধ্যে জনৈক ব্যক্তি বলল, নবী (ﷺ) বলেছেন, বহু সংখ্যক খেজুরের ছড়া ইবনু দাহ্দাহ-এর জন্য জান্নাতে ঝুলে রয়েছে।শু‘বাহ্-এর বর্ণনায় ‘আবূ দাহ্দাহ’ উল্লেখ আছে।
ই.ফা. ২১০৮, ই.সে. ২১১১
