১২/৩৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২১৪৪ - জানাযা সম্পর্কিত
মসজিদে জানাযার সলাত আদায় করা প্রসঙ্গে
সহীহ মুসলিম : ২১৪৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ২১৪৪
وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، - يَعْنِي ابْنَ عُثْمَانَ - عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ، عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ، لَمَّا تُوُفِّيَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ قَالَتِ ادْخُلُوا بِهِ الْمَسْجِدَ حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ . فَأُنْكِرَ ذَلِكَ عَلَيْهَا فَقَالَتْ وَاللَّهِ لَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ ﷺ عَلَى ابْنَىْ بَيْضَاءَ فِي الْمَسْجِدِ سُهَيْلٍ وَأَخِيهِ .قَالَ مُسْلِمٌ سُهَيْلُ بْنُ دَعْدٍ وَهُوَ ابْنُ الْبَيْضَاءِ أُمُّهُ بَيْضَاءُ .
আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
যখন সা‘দ ইবনু আবু ওয়াক্কাস ইন্তেকাল করলেন ‘আয়িশা (রাঃ) বললেন, তোমরা তাঁর লাশ নিয়ে মসজিদে প্রবেশ কর। আমি তাঁর জানাযাহ্ পড়ব। তখন লোকেরা অস্বীকৃতি জানালে তিনি বললেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ) বায়যা-এর দু’ ছেলে সুহায়ল ও তাঁর ভাইয়ের (সাহ্ল-এর) জানাযার সালাত মসজিদেই আদায় করেছেন
ই.ফা. ২১২৩, ই.সে. ২১২৬
