১২/৩৫. অধ্যায়ঃ
ক্ববরে প্রবেশের সময় কি বলবে এবং ক্ববরবাসীর জন্য দু‘আ প্রসঙ্গে
সহিহ মুসলিম : ২১৪৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ২১৪৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، الأَسَدِيُّ عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ فَكَانَ قَائِلُهُمْ يَقُولُ - فِي رِوَايَةِ أَبِي بَكْرٍ - السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ - وَفِي رِوَايَةِ زُهَيْرٍ - السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ.
সুলায়মান ইবনু বুরায়দাহ্ (রহঃ) তাঁর পিতা [বুরায়দাহ্ ইবনু হুসায়ব ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)] হতে বর্ণিতঃ
তাঁরা যখন কবরস্থানে যেতেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে দোয়া শিখিয়ে দিতেন। অতঃপর তাঁদের মধ্যে কোন ব্যাক্তি আবু বকর-এর বর্ণনানুযায়ী বলত “আসসালামু ‘আলা আহলিদ দিয়ার” (অর্থাৎ- কবরবাসীদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক)।আর যুহাইর-এর বর্ণনায় আছে: “আসসালামু ‘আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মু’মীনিনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকূনা আসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল ‘আফিয়াহ” (অর্থাৎ- হে কবরবাসী ঈমানদার মুসলিমগণ! তোমাদের প্রতি সালাম। আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব। আমি আমাদের ও তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তার আবেদন জানাচ্ছি)।
ইসলামী ফাউন্ডেশনঃ ২১২৬, ইসলামীক সেন্টারঃ ২১২৯
