১৩/১২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২২০০ - পরিবারের জন্য খরচের ফজিলত

পরিবার-পরিজন ও দাস-দাসীদের ভরণ-পোষনের ফাযীলাত এবং তা না করার অপরাধ

পরিবারের জন্য খরচ করা উত্তম দান

সহীহ মুসলিমহাদিস নম্বর ২২০০

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلاَهُمَا عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، - قَالَ أَبُو الرَّبِيعِ حَدَّثَنَا حَمَّادٌ، - حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللَّهِ وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو قِلاَبَةَ وَبَدَأَ بِالْعِيَالِ ثُمَّ قَالَ أَبُو قِلاَبَةَ وَأَىُّ رَجُلٍ أَعْظَمُ أَجْرًا مِنْ رَجُلٍ يُنْفِقُ عَلَى عِيَالٍ صِغَارٍ يُعِفُّهُمْ أَوْ يَنْفَعُهُمُ اللَّهُ بِهِ وَيُغْنِيهِمْ ‏.

সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি যে সব দীনার (বা স্বর্ণমুদ্রা) ব্যয় করে থাকে এর মধ্যে ঐ দীনারটি উত্তম যা সে তার পরিবার-পরিজনের উদ্দেশে খরচ করে। অনুরূপ ভাবে আল্লাহর পথে (অর্থাৎ জিহাদের উদ্দেশ্যে) তার আরোহণের জন্তুর জন্য সে যে দীনার ব্যয় করে তা উত্তম এবং আল্লাহর পথে তার সঙ্গী সাথীদের জন্য যে দীনার ব্যয় করে তা উত্তম। আবূ ক্বীলাবাহ্‌ বলেন, তিনি পরিবারের লোকজন দিয়ে শুরু করেছেন। অতঃপর আবূ ক্বিলাবাহ (রহঃ) আরো বলেন, ওই ব্যক্তির চেয়ে আর কে বেশী সওয়াবের অধিকারী যে তার ছোট ছোট সন্তানদের জন্য খরচ করে এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে পবিত্র রাখেন, উপকৃত করেন এবং অভাব মুক্ত রাখেন।

ই.ফা. ২১৭৯, ই.সে. ২১৮১

সহীহ মুসলিম হাদিস ২২০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বিভিন্ন খরচের মধ্যে বিশেষ মর্যাদার কথা বলেছেন। একজন ব্যক্তি যে দিনার পরিবার-পরিজনের জন্য খরচ করে, সেটিকে উত্তম বলা হয়েছে। একইভাবে আল্লাহর পথে বাহনের জন্য খরচ করা এবং আল্লাহর পথে সঙ্গীদের জন্য খরচ করাও উত্তম। কিন্তু আবু কিলাবা (রহঃ) লক্ষ করেছেন, হাদিসে প্রথমে পরিবার দিয়ে শুরু করা হয়েছে। তিনি বলেন, যে ব্যক্তি ছোট ছোট সন্তানদের জন্য খরচ করে, তাদেরকে উপকার করে, অভাব থেকে বাঁচায় এবং পবিত্র রাখার কারণ হয়—তার সওয়াব বড়। এই হাদিস “পরিবারের জন্য খরচের ফজিলত” বিষয়ে খুব সুন্দর শিক্ষা দেয়। অনেকেই দান বলতে শুধু বাইরের মানুষকে দেওয়া বোঝে; কিন্তু নিজের পরিবার, সন্তান ও নির্ভরশীলদের প্রয়োজন পূরণ করাও সওয়াবের কাজ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পরিবারের জন্য খরচ করা সওয়াবের গুরুত্বপূর্ণ কাজ।
  • নিজের সন্তান ও নির্ভরশীলদের প্রয়োজন দেখা দায়িত্ব।
  • আল্লাহর পথে বাহন ও সঙ্গীদের জন্য খরচ করাও উত্তম।
  • দান শুরু হতে পারে ঘরের দায়িত্ব ঠিকভাবে পালনের মাধ্যমে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন