১৩/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২২০৫ - প্রিয় সম্পদ দানের শিক্ষা
নিকটাত্মীয়, স্বামী, সন্তান ও পিতামাতার জন্য ব্যয় করার ফাযীলাত যদিও তারা মুশরিক হয়
প্রিয় সম্পদ দান ও আত্মীয়দের হক
সহীহ মুসলিম : ২২০৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২০৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي، طَلْحَةَ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالاً وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرَحَى وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ . قَالَ أَنَسٌ فَلَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ { لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَىَّ بَيْرَحَى وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ حَيْثُ شِئْتَ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَخْ ذَلِكَ مَالٌ رَابِحٌ ذَلِكَ مَالٌ رَابِحٌ قَدْ سَمِعْتُ مَا قُلْتَ فِيهَا وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ " . فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
মাদীনায় আনসার সম্প্রদায়ের মধ্যে আবূ ত্বলহাহ্ (রাঃ) প্রচুর সম্পদের মালিক ছিলেন। তাঁর সকল সম্পদের মধ্যে “বায়রুহা” নামক বাগানটি তাঁর সবচেয়ে প্রিয় সম্পদ ছিল। এটি মসজিদে নাবাবীর সামনেই অবস্থিত ছিল। রাসূলুলাহ (ﷺ) ওই বাগানে যেতেন এবং এর মিষ্টি পানি পান করতেন।আনাস (রাঃ) বলেন, যখন এ আয়াত- “তোমরা যতক্ষণ তোমাদের নিজেদের প্রিয় জিনিস (আল্লাহর পথে) ব্যয় না করবে- ততক্ষণ কিছুতেই প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না” (সূরা আল ইমরান ৩ঃ ৯২)অবতীর্ণ হল, আবূ ত্বলহাহ্ (রাঃ) রাসূলুলাহ (ﷺ) -এর সামনে দাঁড়িয়ে বললেন, মহান আল্লাহ তায়ালা তাঁর কিতাবে বলেন, “তোমরা কিছুতেই প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করবে”। আর আমার সবচেয়ে প্রিয় সম্পদ হল “বায়রাহা” নামক বাগানটি। আমি তা আল্লাহর পথে সদাক্বাহ্ (দান) করলাম। আমি এর থেকে কল্যাণ পেতে চাই এবং আল্লাহর কাছে এর সাওয়াব জমা হওয়ার আশা রাখি। কাজেই ‘হে আল্লাহর রাসূল! আপনি আপনার ইচ্ছামত তা ব্যয় করুন’।রাসূলুলাহ (ﷺ) বললেন, অত্যন্ত ভাল কথা; এটা তো খুব লাভজনক সম্পদ। এটা তো খুব লাভজনক সম্পদ। তোমার প্রিয়জন ও নিকটবর্তী আত্মীয়দের মাঝে তা বণ্টন করে দাও। অতঃপর আবূ ত্বলহাহ্ (রাঃ) এটা তাঁর আত্মীয়-স্বজন ও তাঁর চাচাতো ভাইদের মধ্যে বণ্টন করে দিলেন।
ই.ফা. ২১৮৪,ই.সে. ২১৮৬
সহীহ মুসলিম হাদিস ২২০৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ তালহা (রাঃ)-এর সুন্দর আমল এসেছে। মদীনায় তাঁর অনেক সম্পদ ছিল, আর তার মধ্যে “বায়রুহা” বাগানটি ছিল সবচেয়ে প্রিয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওই বাগানে যেতেন এবং এর মিষ্টি পানি পান করতেন। যখন আয়াত নাযিল হলো—তোমরা প্রিয় জিনিস ব্যয় না করা পর্যন্ত প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না—তখন আবূ তালহা (রাঃ) সঙ্গে সঙ্গে তাঁর প্রিয় বাগান আল্লাহর পথে সদকা করার কথা বলেন। তিনি চান, এর কল্যাণ ও সওয়াব আল্লাহর কাছে জমা হোক। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর দানকে প্রশংসা করে বলেন, এটি লাভজনক সম্পদ; তবে তিনি পরামর্শ দেন, তা নিকটাত্মীয়দের মধ্যে বণ্টন করতে। হাদিসটি “প্রিয় সম্পদ দান” এবং “আত্মীয়দের দান” বিষয়ে বড় শিক্ষা দেয়। দান শুধু দূরের মানুষকে নয়; আত্মীয়দের মাঝেও হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রিয় সম্পদ আল্লাহর পথে দান করা বড় আমল।
- আবূ তালহা (রাঃ) আয়াত শুনে দ্রুত আমল করেছেন।
- আত্মীয়দের মধ্যে দান করাও গুরুত্বপূর্ণ সদকা।
- নবীজি দানের সঠিক জায়গা বেছে দিতে দিকনির্দেশনা দিয়েছেন।
