১৪/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৪১০ - মাস ঊনত্রিশ দিনও হতে পারে

মাস ঊনত্রিশ দিনেও হয়

ঊনত্রিশ দিনেও মাস হওয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪১০

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ النَّبِيَّ ﷺ أَقْسَمَ أَنْ لاَ يَدْخُلَ عَلَى أَزْوَاجِهِ شَهْرًا - قَالَ الزُّهْرِيُّ - فَأَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ - رضى الله عنها - قَالَتْ لَمَّا مَضَتْ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً أَعُدُّهُنَّ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ ﷺ - قَالَتْ بَدَأَ بِي - فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا وَإِنَّكَ دَخَلْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ أَعُدُّهُنَّ فَقَالَ " إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (একবার) এক মাসের জন্য তাঁর স্ত্রীদের কাছ থেকে দূরে থাকার শপথ করলেন। যুহরী বলেন, ‘উরওয়াহ্‌ আমাকে এটা ‘আয়িশাহ (রাঃ)-এর সূত্রে অবহিত করেছেন। তিনি বলেন, শপথের পর আমি দিন গণনা করছিলাম, ঊনত্রিশ রাত অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) সর্বপ্রথম আমার কাছে আসলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি তো একমাস আমাদের সান্নিধ্য থেকে দূরে থাকার শপথ করেছেন, অথচ আপনি ঊনত্রিশ দিন অতিবাহিত করে এসেছেন। আমি তো দিনগুলোর পূর্ণ হিসাব রেখেছি। (অর্থাৎ একমাসের একদিন বাকী আছে) তিনি বললেনঃ মাস তো ঊনত্রিশ দিনেও হয়ে থাকে।

ই.ফা. ২৩৮৭, ই.সে. ২৩৮৮

সহীহ মুসলিম হাদিস ২৪১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর স্ত্রীদের কাছ থেকে এক মাস দূরে থাকার শপথ করেছিলেন। আয়েশা (রাঃ) দিনগুলো গুনছিলেন। ঊনত্রিশ রাত পার হওয়ার পর তিনি তাঁর কাছে এলে আয়েশা (রাঃ) প্রশ্ন করলেন, আপনি তো এক মাস দূরে থাকার শপথ করেছিলেন, অথচ ঊনত্রিশ দিনেই এসেছেন। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, মাস ঊনত্রিশ দিনেও হয়ে থাকে। এই হাদিস রমজান, চাঁদ দেখা ও মাস গণনার আলোচনায় গুরুত্বপূর্ণ। এতে বোঝা যায়, ইসলামী মাস সবসময় ত্রিশ দিনে সীমাবদ্ধ নয়। চন্দ্র মাস কখনো ঊনত্রিশ দিনেও পূর্ণ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চন্দ্র মাস সবসময় ত্রিশ দিন হয় না।
  • ঊনত্রিশ দিনেও মাস পূর্ণ হতে পারে।
  • মাস গণনায় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ব্যাখ্যা অনুসরণযোগ্য।
  • দিন গোনা গুরুত্বপূর্ণ, তবে মাসের প্রকৃতি বুঝে নিতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন