১৪/১১. অধ্যায়ঃ
সওমে বিসাল বা বিরতিহীনভাবে সওম পালন করা নিষিদ্ধ
সহিহ মুসলিম : ২৪৫৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৪৫৪
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَاصَلَ فِي رَمَضَانَ فَوَاصَلَ النَّاسُ فَنَهَاهُمْ . قِيلَ لَهُ أَنْتَ تُوَاصِلُ قَالَ " إِنِّي لَسْتُ مِثْلَكُمْ إِنِّي أُطْعَمُ وَأُسْقَى " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রমজান মাসে সাওমে বিসাল আরম্ভ করলেন। তা দেখে সাহাবীরা ও সাওমে বিসাল আরম্ভ করলেন। এরপর তিনি তাদেরকে সাওমে বিসাল করতে নিষেধ করলেন। এতে তাঁকে প্রশ্ন করা হল, আপনি তো সাওমে বিসাল করছেন। উত্তরে তিনি বললেন, আমি তোমাদের মতো নই। আমাকে তো খাওয়ানো হয় এবং পান করানো হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৩১, ইসলামীক সেন্টারঃ ২৪৩০
