১৪/১১. অধ্যায়ঃ
সওমে বিসাল বা বিরতিহীনভাবে সওম পালন করা নিষিদ্ধ
সহিহ মুসলিম : ২৪৬১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৪৬১
حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، - رضى الله عنه - قَالَ وَاصَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَوَّلِ شَهْرِ رَمَضَانَ فَوَاصَلَ نَاسٌ مِنَ الْمُسْلِمِينَ فَبَلَغَهُ ذَلِكَ فَقَالَ " لَوْ مُدَّ لَنَا الشَّهْرُ لَوَاصَلْنَا وِصَالاً يَدَعُ الْمُتَعَمِّقُونَ تَعَمُّقَهُمْ إِنَّكُمْ لَسْتُمْ مِثْلِي - أَوْ قَالَ - إِنِّي لَسْتُ مِثْلَكُمْ إِنِّي أَظَلُّ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي " .>
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রমজান মাসের প্রথমাংশে রাসূলুল্লাহ (ﷺ) সাওমে বিসাল আরম্ভ করলেন। এ দেখে মুসলিমদের কতিপয় লোক সাওমে বিসাল আরম্ভ করে দিলেন। এ সংবাদ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পৌঁছার পর তিনি বললেন, “যদি আমাদের জন্য মাস দীর্ঘায়িত করে দেয়া হতো তবে আমি এমনভাবে সাওমে বিসাল করতাম যাতে সীমালঙ্ঘনকারীরা সীমালঙ্ঘন করা ছেড়ে দিত।” এরপর তিনি বললেন, “তোমরা তো আমার মতো নও” অথবা বললেন, “আমি তো তোমাদের মতো নই। কারণ আমার প্রতিপালক তো আমাকে পানাহার করান।”
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৩৮, ইসলামীক সেন্টারঃ ২৪৩৭
