১৪/১৯. অধ্যায়ঃ
‘আশুরা দিবসে সিয়াম পালন করা
সহিহ মুসলিম : ২৫৫১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫৫১
وَحَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، أَخْبَرَنِي قَيْسٌ، فَذَكَرَ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَزَادَ قَالَ أَبُو أُسَامَةَ فَحَدَّثَنِي صَدَقَةُ بْنُ أَبِي عِمْرَانَ عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ أَبِي مُوسَى - رضى الله عنه - قَالَ كَانَ أَهْلُ خَيْبَرَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ يَتَّخِذُونَهُ عِيدًا وَيُلْبِسُونَ نِسَاءَهُمْ فِيهِ حُلِيَّهُمْ وَشَارَتَهُمْ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَصُومُوهُ أَنْتُمْ " .
ক্বায়স (রহঃ)-এর সূত্র হতে বর্ণিতঃ
এ সানাদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। তবে এতে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত। খায়বারের ইহুদিরা ‘আশুরার দিন সাওম পালন করত, তারা এ দিনকে ঈদরূপে বরণ করত এবং তারা তাদের মহিলাদেরকে অলঙ্কার ও উত্তম পোশাকে সুসজ্জিত করত। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরাও এ দিনে সাওম পালন কর।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫২৮ ইসলামীক সেন্টারঃ ২৫২৭
