১৪/২১. অধ্যায়ঃ
যে ‘আশুরার দিন কিছু খেয়ে ফেলল সে যেন দিনের বাকী অংশ পানাহার থেকে বিরত থাকে
সহিহ মুসলিম : ২৫৫৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫৫৯
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ بْنِ لاَحِقٍ، حَدَّثَنَا خَالِدُ، بْنُ ذَكْوَانَ عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ، قَالَتْ أَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ الَّتِي حَوْلَ الْمَدِينَةِ " مَنْ كَانَ أَصْبَحَ صَائِمًا فَلْيُتِمَّ صَوْمَهُ وَمَنْ كَانَ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ " . فَكُنَّا بَعْدَ ذَلِكَ نَصُومُهُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا الصِّغَارَ مِنْهُمْ إِنْ شَاءَ اللَّهُ وَنَذْهَبُ إِلَى الْمَسْجِدِ فَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهَا إِيَّاهُ عِنْدَ الإِفْطَارِ .
রুবায়’ই বিনতু মু'আব্বিয ইবনু ‘আফরা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) আশুরার দিন ভোরে মাদিনার পার্শ্ববর্তী আনসারি সাহাবীদের জনপদে এক ব্যক্তিকে এ নির্দেশ দিয়ে পাঠালেন, সে যেন ঘোষণা করে দেয় যে, সিয়ামরত অবস্থায় যার ভোর হয়েছে, সে যেন তার সিয়াম পূর্ণ করে। আর যার ইফতার অবস্থায় ভোর হয়েছে, সে যেন দিনের অবশিষ্ট অংশ পানাহার থেকে বিরত থেকে পূর্ণ করে। এরপর আমরা এ দিন সিয়াম পালন করতাম এবং আমাদের ছোট ছোট সন্তানদেরকেও আল্লাহ চাইলে সিয়াম পালনে অভ্যস্ত করে তুলতাম। আমরা তাদেরকে মসজিদে নিয়ে যেতাম এবং তাদের জন্য পশমের খেলনা বানিয়ে দিতাম। যখন তাদের কেউ খাওয়ার জন্য কাঁদত, তখন আমরা তাদেরকে সে খেলনা প্রদান করতাম। এমনি করে ইফতারের সময় হয়ে যেত।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫৩৬ ইসলামীক সেন্টারঃ ২৫৩৫
