১৪/২৪. অধ্যায়ঃ
কেবলমাত্র জুমু’আর দিন সিয়াম পালন করা মাকরূহ
সহিহ মুসলিম : ২৫৭৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫৭৪
وَحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا حُسَيْنٌ، - يَعْنِي الْجُعْفِيَّ - عَنْ زَائِدَةَ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، - رضى الله عنه - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي وَلاَ تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الأَيَّامِ إِلاَّ أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ " .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, “তোমরা রাতগুলোর মধ্যে কেবলমাত্র জুমার রাতকে জাগরণের (নৈশ ইবাদতের) জন্য নির্দিষ্ট করে নিও না, আর দিনগুলোর মধ্যে শুধু জুমার দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করে নিও না। তবে যদি তোমাদের কেউ সর্বদা (নফল) সিয়াম পালন করে আর এ সিয়ামের (ধারাবাহিকতার) মধ্যে জুমার দিন এসে যায় তাহলে ভিন্ন কথা। অর্থাৎ সে ঐদিন (নফল) সিয়াম পালন করতে পারে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫৫১, ইসলামীক সেন্টারঃ ২৫৫০
