১৪/৩৪. অধ্যায়ঃ
রমাযান মাস ব্যতীত অন্য মাসে নাবী (সাঃ) এর সিয়াম পালন করার বর্ণনা, প্রত্যেক মাসেই কিছু সিয়াম পালন করা উত্তম
সহিহ মুসলিম : ২৬০৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৬০৮
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ - رضى الله عنها - أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ شَهْرًا كُلَّهُ قَالَتْ مَا عَلِمْتُهُ صَامَ شَهْرًا كُلَّهُ إِلاَّ رَمَضَانَ وَلاَ أَفْطَرَهُ كُلَّهُ حَتَّى يَصُومَ مِنْهُ حَتَّى مَضَى لِسَبِيلِهِ صلى الله عليه وسلم .
’আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) কি কখনও একটি পূর্ণ মাস (নফল) সাওম পালন করতেন? তিনি বললেন, আমার জানা মতে তাঁর ইন্তিকালের পূর্ব পর্যন্ত তিনি রমজান মাস ছাড়া অন্য কোন সময়ে পূর্ণ মাস সাওম পালন করেননি। আর এমন কোন মাসও কাটেনি যে মাসে তিনি (দুই একটি) সাওম পালন করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৫৮৫, ইসলামীক সেন্টারঃ ২৫৮৪
