১৪/৪০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৫৬ - কিতাবুস্ সিয়াম (রোজা)
লায়লাতুল ক্বদর-এর ফাযীলাত, এর অনুসন্ধানের প্রতি উৎসাহ প্রদান, তা কখন হবে তার বর্ণনা এবং তার অনুসন্ধানের সবচেয়ে আশাব্যঞ্জক সময়
সহীহ মুসলিম : ২৬৫৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৫৬
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَبَلَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، - رضى الله عنهما - يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ كَانَ مُلْتَمِسَهَا فَلْيَلْتَمِسْهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু ‘উমর (রাঃ)-কে নবী (ﷺ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, তিনি (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কদরের রাত অনুসন্ধান করতে চায়, সে যেন (রমজানের) শেষ দশকে তা অনুসন্ধান করে।
ই.ফা. ২৬৩৩, ই.সে. ২৬৩২
