১৬/৭. অধ্যায়ঃ
ইহরাম অবস্থায় মুহরিম ব্যাক্তির সুগন্ধি ব্যবহার
সহিহ মুসলিম : ২৭৩১
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭৩১
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ، قَالاَ حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يُحْرِمَ وَيَوْمَ النَّحْرِ قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ بِطِيبٍ فِيهِ مِسْكٌ .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে তাঁর ইহরাম বাঁধার পূর্বে এবং কুরবানির দিন বায়তুল্লাহ তাওয়াফের পূর্বে কস্তুরী মিশ্রিত সুগন্ধি মেখে দিতাম।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭০৮, ইসলামীক সেন্টারঃ ২৭০৭
