১৬/১৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৭৭৯ - মুহরিমের মাথা ধোয়ার বিধান

মুহরিম ব্যক্তির জন্য শরীর ও মাথা ধৌত করা জায়িয

ইহরাম অবস্থায় মাথা ধোয়ার হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭৭৯

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، - وَهَذَا حَدِيثُهُ - عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، وَالْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّهُمَا اخْتَلَفَا بِالأَبْوَاءِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ يَغْسِلُ الْمُحْرِمُ رَأْسَهُ . وَقَالَ الْمِسْوَرُ لاَ يَغْسِلُ الْمُحْرِمُ رَأْسَهُ . فَأَرْسَلَنِي ابْنُ عَبَّاسٍ إِلَى أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ أَسْأَلُهُ عَنْ ذَلِكَ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ بَيْنَ الْقَرْنَيْنِ وَهُوَ يَسْتَتِرُ بِثَوْبٍ - قَالَ - فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَنْ هَذَا فَقُلْتُ أَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُنَيْنٍ أَرْسَلَنِي إِلَيْكَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ أَسْأَلُكَ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَغْسِلُ رَأْسَهُ وَهُوَ مُحْرِمٌ فَوَضَعَ أَبُو أَيُّوبَ - رضى الله عنه - يَدَهُ عَلَى الثَّوْبِ فَطَأْطَأَهُ حَتَّى بَدَا لِي رَأْسُهُ ثُمَّ قَالَ لإِنْسَانٍ يَصُبُّ اصْبُبْ . فَصَبَّ عَلَى رَأْسِهِ ثُمَّ حَرَّكَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُهُ ﷺ يَفْعَلُ .

ইব্রাহীম ইবনু ‘আবদুল্লাহ ইবনু হুনায়ন (রহঃ) থেকে তার পিতার সূত্রে হতে বর্ণিতঃ

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস ও মিসওয়ার ইবনু মাখরামাহ্ (রাঃ) আবওয়া নামক স্থানে পরস্পর মতবিরোধে লিপ্ত হলেন। ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, মুহরিম ব্যক্তি মাথা ধৌত করতে পারবে, কিন্তু মিসওয়ার (রাঃ) বললেন, সে মাথা ধৌত করতে পারবে না। ইবনু ‘আব্বাস (রাঃ) আমাকে (অর্থাৎ ‘আবদুল্লাহ ইবনু হুনায়নকে) এ সম্পর্কিত মাসআলা জানার জন্য আবূ আইয়ূব আল আনসারী (রাঃ)-এর নিকট পাঠালেন।আমি তাঁকে কূপের দু‘ খুঁটির মাঝে গোসলরত অবস্থায় পেলাম। তিনি একখণ্ড কাপড় টাঙ্গিয়ে নিজেকে আড়াল করে নিয়েছিলেন। আমি তাঁকে সালাম করলে তিনি জিজ্ঞেস করলেন, কে? আমি বললাম, ‘আবদুল্লাহ ইবনু হুনায়ন, আমাকে ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) আপনার নিকট এ কথা জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম অবস্থায় কিভাবে মাথা ধৌত করতেন?আবূ আইয়ূব (রাঃ) তাঁর হাত টানানো কাপড়ের উপর রাখলেন এবং তা (সামান্য) নীচু করলেন- যাতে তাঁর মাথা আমার দৃষ্টিগোচর হল। অতঃপর তিনি তাঁর গোসলে সাহায্যকারী ব্যক্তিকে পানি ঢালতে বললেন। অতঃপর সে তাঁর মাথায় ঢালল। এরপর তিনি উভয় হাত সামনে ও পিছনে সঞ্চালন করে নিজের মাথা মললেন। এরপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি।

ই.ফা. ২৭৫৬, ই.সে. ২৭৫৪

সহীহ মুসলিম হাদিস ২৭৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইহরাম অবস্থায় মাথা ধোয়া নিয়ে সাহাবিদের মধ্যে একটি আলোচনা এসেছে। আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন, মুহরিম ব্যক্তি মাথা ধুতে পারবে। মিসওয়ার ইবনু মাখরামা (রাঃ) বলেন, পারবে না। বিষয়টি জানার জন্য ইবনু আব্বাস (রাঃ) আবদুল্লাহ ইবনু হুনাইনকে আবু আইয়ুব আল-আনসারী (রাঃ)-এর কাছে পাঠান। তিনি তখন গোসল করছিলেন এবং কাপড় দিয়ে আড়াল করেছিলেন। প্রশ্ন শুনে তিনি মাথা দেখান, পানি ঢালতে বলেন, তারপর দুই হাত সামনে-পেছনে চালিয়ে মাথা মললেন। শেষে বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এভাবে করতে দেখেছেন। এই হাদিসে ইহরামে মাথা ধোয়া, গোসল, পর্দা রেখে গোসল এবং সরাসরি নবী (صلى الله عليه وسلم)-এর আমল অনুসরণের শিক্ষা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরাম অবস্থায় মাথা ধোয়ার আমল নবী (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে বর্ণিত।
  • মাসআলা নিয়ে মতভেদ হলে জানা ব্যক্তির কাছে জিজ্ঞেস করা উচিত।
  • গোসলের সময় পর্দা ও শালীনতার বিষয়টি রক্ষা করা হয়েছে।
  • আবু আইয়ুব (রাঃ) কাজ করে দেখিয়ে হাদিস বোঝান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন