১৬/১৫. অধ্যায়ঃ
রোগ-ব্যাধি বা অন্য কোন অক্ষমতার কারণে শর্তসাপেক্ষে ইহরাম খুলে ফেলা জায়িয
সহিহ মুসলিম : ২৭৯২
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭৯২
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ فَقَالَ لَهَا " أَرَدْتِ الْحَجَّ " . قَالَتْ وَاللَّهِ مَا أَجِدُنِي إِلاَّ وَجِعَةً . فَقَالَ لَهَا " حُجِّي وَاشْتَرِطِي وَقُولِي اللَّهُمَّ مَحِلِّي حَيْثُ حَبَسْتَنِي " . وَكَانَتْ تَحْتَ الْمِقْدَادِ .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) সুবা’আ বিনত যুবায়র (রাঃ)-এর নিকট গেলেন এবং তাঁকে বললেন, “তুমি কি হজ্জের ইচ্ছা পোষণ করেছ?” তিনি বললেন, “আল্লাহর কসম! কিন্তু আমি প্রায়ই অসুস্থ থাকি।” তখন তিনি তাঁকে বললেন, “তুমি হজ্জ কর এবং শর্ত রাখ ও বল, ‘হে আল্লাহ! তুমি যেখানে আমাকে আটকিয়ে দিবে (সেখানে আমি ইহারাম খুলব)।’” তিনি মিকদাদ (রাঃ)-এর স্ত্রী ছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৬৯, ইসলামীক সেন্টারঃ ২৭৬৭
