১৬/১৫. অধ্যায়ঃ
রোগ-ব্যাধি বা অন্য কোন অক্ষমতার কারণে শর্তসাপেক্ষে ইহরাম খুলে ফেলা জায়িয
সহিহ মুসলিম : ২৭৯৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৭৯৬
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ يَزِيدَ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما أَنَّ ضُبَاعَةَ، أَرَادَتِ الْحَجَّ فَأَمَرَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تَشْتَرِطَ فَفَعَلَتْ ذَلِكَ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যুবা'আ (রাঃ) হজ্জের ইচ্ছা করলেন। নবী (ﷺ) তাঁকে শর্তসাপেক্ষে ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশ মুতাবিক তাই করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৭৭৩, ইসলামীক সেন্টারঃ ২৭৭১
