১৬/২২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৮৪৭ - তামাত্তু হজ ও ইহরাম খোলার বিধান

ইহরাম থেকে হালাল হওয়া রহিতকরণ এবং তা পূর্ণ করার নির্দেশ প্রসঙ্গে

তামাত্তু হজে ইহরাম খোলার সঠিক শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৮৪৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ وَهُوَ مُنِيخٌ بِالْبَطْحَاءِ فَقَالَ لِي «أَحَجَجْتَ» . فَقُلْتُ نَعَمْ . فَقَالَ «بِمَ أَهْلَلْتَ» . قَالَ قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ ﷺ . قَالَ " فَقَدْ أَحْسَنْتَ طُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ وَأَحِلَّ " . قَالَ فَطُفْتُ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ بَنِي قَيْسٍ فَفَلَتْ رَأْسِي ثُمَّ أَهْلَلْتُ بِالْحَجِّ .قَالَ فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ حَتَّى كَانَ فِي خِلاَفَةِ عُمَرَ - رضى الله عنه - فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا مُوسَى - أَوْ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ - رُوَيْدَكَ بَعْضَ فُتْيَاكَ فَإِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثَ أَمِيرُ الْمُؤْمِنِينَ فِي النُّسُكِ بَعْدَكَ . فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ مَنْ كُنَّا أَفْتَيْنَاهُ فُتْيَا فَلْيَتَّئِدْ فَإِنَّ أَمِيرَ الْمُؤْمِنِينَ قَادِمٌ عَلَيْكُمْ فَبِهِ فَائْتَمُّوا .قَالَ فَقَدِمَ عُمَرُ - رضى الله عنه - فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ فَإِنَّ كِتَابَ اللَّهِ يَأْمُرُ بِالتَّمَامِ وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ ﷺ فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الْهَدْىُ مَحِلَّهُ .

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলাম। তিনি বাত্বহা নামক স্থানে উট বসিয়ে যাত্রা বিরতি করছিলেন। তিনি আমাকে বললেন, তুমি কি হজ্জের নিয়্যাত করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি কী ধরনের ইহরাম বেঁধেছ? তিনি বললেন, আমি বলেছি –লাব্বায়কা, নবী (ﷺ) যে হজ্জের ইহরাম বেঁধেছেন, আমিও তদ্রূপ ইহরাম বাঁধলাম। তিনি বললেন, তুমি ভালই করেছ। এখন বায়তুল্লাহ-এর তওয়াফ কর এবং সাফা-মারওয়ার সাঈ কর, অতঃপর ইহরাম খুলে ফেল।তিনি বলেন, আমি বায়তুল্লাহ-এর তওয়াফ করলাম, সাফা-মারওয়ার সাঈ করলাম, অতঃপর ক্বায়স গোত্রের এক স্ত্রীলোকের নিকট এলাম। সে আমার মাথার উকুন বেছে দিল। এরপর আমি হজ্জের ইহরাম বাঁধলাম। আমি লোকদেরকে এভাবেই ফতোয়া দিতে থাকলাম ‘উমর (রাঃ)- এর খিলাফাত পর্যন্ত। এ সময় এক ব্যক্তি তাঁকে বলল, হে আবূ মূসা অথবা (বলল) ‘আবদুল্লাহ ইবনু ক্বায়স! আপনার কিছু ফতোয়া আপাততঃ স্থগিত রাখুন। কারণ আমীরুল মুমিনীন (‘উমর) আপনার পরে হজ্জ সম্পর্কে যে নতুন বিধান প্রবর্তন করেছেন, তা আপনি জ্ঞাত নন।তখন আবূ মূসা (রাঃ) বললেন, হে লোক সকল! আমি যাদের ফতোয়া দিয়েছি (ইহরাম খোলা সম্পর্কে) তারা যেন অপেক্ষা করে। কারণ আমীরুল মুমিনীন অচিরেই তোমাদের নিকট আসছেন, অতএব তাঁর আনুগত্য করা তোমাদের কর্তব্য। রাবী বলেন, ‘উমর (রাঃ) এলেন এবং আমি তাঁর সামনে বিষয়টি উপস্থাপন করলাম। তিনি বললেন, আমরা যদি আল্লাহর কিতাব অনুযায়ী চলি, তবে তা আমাদের নির্দেশ দেয় (হজ্জ ও ‘উমরাহ্‌) পূর্ণ করার। আমরা যদি রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নতের উপর আমল করি, তবে কুরবানীর পশু তার (কুরবানীর) স্থানে না পৌঁছা পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম খুলেননি।

ই. ফা. ২৮২৪, ই.সে. ২৮২২

সহীহ মুসলিম হাদিস ২৮৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু মূসা (রাঃ)-এর হজের ইহরাম, তাওয়াফ, সাফা-মারওয়ার সাঈ এবং ইহরাম খোলার বিষয়টি এসেছে। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর ইহরামের মতো ইহরাম বাঁধার কথা বলেন। নবী (صلى الله عليه وسلم) তাকে বায়তুল্লাহর তাওয়াফ ও সাঈ করতে বলেন এবং এরপর ইহরাম খুলে ফেলতে নির্দেশ দেন। পরে আবু মূসা (রাঃ) এভাবে ফাতওয়া দিতেন। কিন্তু উমর (রাঃ)-এর সময়ে বিষয়টি নতুনভাবে আলোচনা হয়। উমর (রাঃ) বলেন, আল্লাহর কিতাব হজ ও উমরা পূর্ণ করার নির্দেশ দেয়। আর নবী (صلى الله عليه وسلم) কুরবানির পশু কুরবানির স্থানে পৌঁছানোর আগে ইহরাম খোলেননি। তাই এই হাদিসে তামাত্তু হজ, কুরবানির পশু এবং ইহরাম খোলার নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হজের ইহরাম ও নিয়ত স্পষ্টভাবে জানা জরুরি।
  • তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ হজ-উমরার গুরুত্বপূর্ণ কাজ।
  • কুরবানির পশু সঙ্গে থাকলে ইহরাম খোলার ক্ষেত্রে আলাদা বিধান আসে।
  • ফাতওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশ জানা হলে সতর্ক থাকা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন