১/৭২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৮৭ - পশ্চিম দিক থেকে সূর্যোদয় ও ঈমান

যে সময়ে ঈমান কবূল হবে না

পশ্চিম দিক থেকে সূর্যোদয়: ঈমান গ্রহণের শেষ সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৮৭

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ - عَنِ الْعَلاَءِ، - وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ - عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ "لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ مِنْ مَغْرِبِهَا آمَنَ النَّاسُ كُلُّهُمْ أَجْمَعُونَ فَيَوْمَئِذٍ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেনঃ পশ্চিম দিকে সূর্যোদয়ের পূর্বে কিয়ামত সংঘটিত হবে না, আর যখন পশ্চিমাকাশে সূর্য উঠবে তখন সকল মানুষ একত্রে ঈমান আনবে। কিন্তু যে ইতঃপূর্বে ঈমান আনেনি অথবা যে ঈমান অনুযায়ী নেক কাজ করেনি সে সময়ে ঈমান আনায় তার কোন কল্যাণ সাধিত হবে না। আবূ বাক্‌র ইবনু শাইবাহ্‌, ইবনু নুমায়র, আবূ কুরায়ব, যুহায়র ইবনু হার্‌ব ও মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) নবী (ﷺ)-এর সূত্রে বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন।

ই.ফা. ২৯৩, ২৯৪; ই.সে. ৩০৪, ৩০৫

সহীহ মুসলিম হাদিস ২৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে কেয়ামতের একটি বড় আলামত বলা হয়েছে—পশ্চিম দিক থেকে সূর্যোদয়। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উঠে। সে সময় মানুষ একসাথে ঈমান আনবে। কিন্তু হাদিসের মূল শিক্ষা হলো, তখনকার ঈমান সেই ব্যক্তির জন্য উপকারী হবে না, যে আগে ঈমান আনেনি অথবা ঈমান থাকা সত্ত্বেও নেক কাজ করেনি। তাই পশ্চিম দিক থেকে সূর্য উঠার হাদিস আমাদের মনে করিয়ে দেয়, ঈমান শুধু মুখের কথা নয়; ঈমানের সাথে ভালো কাজও দরকার। সুযোগ থাকতেই তাওবা, ঈমান ও নেক আমলের পথে ফিরে আসা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কেয়ামতের কিছু আলামত প্রকাশের পর নতুন ঈমান উপকারী হবে না।
  • ঈমানের সঙ্গে নেক কাজ করা হাদিসের মূল বার্তার অংশ।
  • সময় থাকতেই ঈমান, তাওবা ও ভালো কাজের দিকে ফিরে আসা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন