১৬/২৮. অধ্যায়ঃ
হাজীদের জন্য ত্বওয়াফে কুদূম, অতঃপর সা’ঈ মুস্তাহাব
সহিহ মুসলিম : ২৮৮৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৮৮৯
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ، قَدِمَ بِعُمْرَةٍ فَطَافَ بِالْبَيْتِ وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ .
‘আম্র ইবনু দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা ইবন উমর (রাঃ)-এর নিকট এক লোক সম্পর্কে জিজ্ঞেস করলাম যে, উমরাহ করার উদ্দেশে আগমন করেছে, অতঃপর বায়তুল্লাহ তাওয়াফ করেছে কিন্তু সাফা-মারওয়ার মাঝে সাঈ করেনি- সে কি তার স্ত্রীর সাথে মিলিত হতে পারে?ইবন উমর (রাঃ) বললেন, রসূলুল্লাহ (ﷺ) মাক্কাহ আগমন করে সাতবার বায়তুল্লাহ তাওয়াফ করেন, মাকামে ইব্রাহীমের পিছনে দুই রাকাত সালাত আদায় করেন এবং সাফা-মারওয়ার মাঝে সাতবার সাঈ করেন। আর তোমাদের জন্য অবশ্যই রসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে উত্তম আদর্শ রয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৮৬৫, ইসলামীক সেন্টারঃ ২৮৬৪
