১৬/৩৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৯৪২ - হজ্জ
উমরার ত্বওয়াফে এবং হাজ্জের প্রথম ত্বওয়াফে রামাল (দ্রুত পদক্ষেপে অতিক্রম) করা মুস্তাহাব
সহীহ মুসলিম : ২৯৪২
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৯৪২
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا سُلَيْمُ بْنُ أَخْضَرَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ فَعَلَهُ .
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘উমর (রাঃ) হাজারে আসওয়াদ থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত দ্রুত পদক্ষেপে তাওয়াফ করেছেন এবং উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন।
ই.ফা. ২৯১৮,ই.সে. ২৯১৭
