১/৭৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৯৭ - ওহীর বিরতি ও ভয়ের বর্ণনা
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি ওয়াহীর সূচনা
জিবরীলকে দেখে ভয় ও সূরা মুদ্দাসসির নাজিল
সহীহ মুসলিম : ২৯৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৯৭
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يَقُولُ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " ثُمَّ فَتَرَ الْوَحْىُ عَنِّي فَتْرَةً فَبَيْنَا أَنَا أَمْشِي " ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ يُونُسَ غَيْرَ أَنَّهُ قَالَ " فَجُثِثْتُ مِنْهُ فَرَقًا حَتَّى هَوَيْتُ إِلَى الأَرْضِ " . قَالَ وَقَالَ أَبُو سَلَمَةَ وَالرُّجْزُ الأَوْثَانُ قَالَ ثُمَّ حَمِيَ الْوَحْىُ بَعْدُ وَتَتَابَعَوَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ بِهَذَا الإِسْنَادِ نَحْوَ حَدِيثِ يُونُسَ وَقَالَ فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى { يَا أَيُّهَا الْمُدَّثِّرُ} إِلَى قَوْلِهِ { وَالرُّجْزَ فَاهْجُرْ} قَبْلَ أَنْ تُفْرَضَ الصَّلاَةُ - وَهِيَ الأَوْثَانُ - وَقَالَ " فَجُثِثْتُ مِنْهُ " . كَمَا قَالَ عُقَيْلٌ
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন, অতঃপর আমার কাছে ওহী আসা বন্ধ থাকল, একদিন আমি পথ চলছিলাম।’ হাদীসের বাকি অংশ ইউনুসের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এতে আরো বলেছেনঃ “তাঁকে (জিবরীল) দেখে আমি ভীত সন্ত্রস্ত হয়ে জমিনে পড়ে গেলাম।” ইবনু শিহাব বলেন, আবূ সালামাহ্ বলেছেন, ‘আর্ রুজ্য’ অর্থ হচ্ছে ‘মূর্তি, প্রতিমা’। তিনি আরো বলেন, তারপর ধারাবাহিকভাবে ওহী আসতে লাগলো।মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) ..... যুহরী (রহঃ) থেকে ইউনুস (রহঃ)-এর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে বর্ণনাকারী এ হাদীসে উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন, এরপর আল্লাহ তা’আলা এ আয়াতটি অবতীর্ণ করেনঃ “হে বস্ত্রাচ্ছাদিত! ..... এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন”-(সূরা আল মুদ্দাস্সির ৭৪ : ১-৫) এ আয়াতটি সালাত ফারয হবার পূর্বেই নাযিল হয়। অর্থ ‘প্রতিমা’ এবং মা’মার এ হাদীসে ‘উকায়লের ন্যায় বর্ণনা করেন।
ই.ফা. ৩০৪, ৩০৫; ই.সে. ৩১৫, ৩১৬
সহীহ মুসলিম হাদিস ২৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওহীর বিরতির পরের ঘটনা আগের বর্ণনার মতো এসেছে, তবে কিছু অতিরিক্ত শব্দ আছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, কিছুদিন ওহী বন্ধ ছিল। একদিন তিনি পথ চলছিলেন। এরপর আগের ঘটনার মতো ফেরেশতাকে দেখেন। এই বর্ণনায় এসেছে, তাঁকে দেখে তিনি ভীত হয়ে জমিনে পড়ে যান। আবু সালামা বলেন, ‘আর-রুজ্জ’ অর্থ মূর্তি বা প্রতিমা। এরপর ধারাবাহিকভাবে ওহী আসতে থাকে। আরেক বর্ণনায় উল্লেখ আছে, সূরা আল মুদ্দাসসিরের আয়াতগুলো সালাত ফরজ হওয়ার আগে নাজিল হয়। এই হাদিসে ওহীর বিরতি, নবী (صلى الله عليه وسلم)-এর মানবিক ভয়, আল্লাহর নির্দেশ এবং প্রতিমা থেকে দূরে থাকার শিক্ষা এসেছে। ব্যাখ্যার ক্ষেত্রে বর্ণনার শব্দের বাইরে বাড়তি ঘটনা যোগ করা হয়নি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওহীর বিরতির পর আবার ওহী আসা শুরু হয়।
- নবী (صلى الله عليه وسلم)-এর ভীত হওয়ার ঘটনা বর্ণনায় স্পষ্টভাবে এসেছে।
- সূরা মুদ্দাসসিরে প্রতিমা থেকে দূরে থাকার নির্দেশ বোঝানো হয়েছে।
