১৬/৪৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৯৮৮ - হজ্জ
‘আরাফাহ্ দিবসে মিনা থেকে ‘আরাফাতে যাবার পথে তালবিয়াহ্ ও তাকবীর পাঠ করার বর্ণনা
সহীহ মুসলিম : ২৯৮৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৯৮৮
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ، أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ كَانَ يُهِلُّ الْمُهِلُّ مِنَّا فَلاَ يُنْكَرُ عَلَيْهِ وَيُكَبِّرُ الْمُكَبِّرُ مِنَّا فَلاَ يُنْكَرُ عَلَيْهِ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আনাস ইবনু মালিক (রাঃ)–এর সাথে সকালবেলা মিনা থেকে ‘আরাফায় যাওয়ার সময় তাঁকে জিজ্ঞেস করলেন, আপনারা এ দিন রাসূলুল্লাহ (ﷺ)–এর সাথে কিভাবে কী করতেন? তিনি বললেন, আমাদের কতক তালবিয়াহ্ পাঠ করত কিন্তু তাতে বাধা দেয়া হতো না এবং কতক তাকবির ধ্বনি উচ্চারণ করত কিন্তু তাতেও বাধা দেয়া হতো না।
ই.ফা. ২৯৬৩, ই.সে. ২৯৬১
