১৬/৪৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩০০২ - হজ্জ
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব
সহীহ মুসলিম : ৩০০২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০০২
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّأَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قَالَ جَمَعَ رَسُولُ اللَّهِ ﷺ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ لَيْسَ بَيْنَهُمَا سَجْدَةٌ وَصَلَّى الْمَغْرِبَ ثَلاَثَ رَكَعَاتٍ وَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ . فَكَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي بِجَمْعٍ كَذَلِكَ حَتَّى لَحِقَ بِاللَّهِ تَعَالَى .
ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মুযদালিফায় মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করেছেন। তিনি এ দুই সালাতের মধ্যে অন্য কোন সালাত (সুন্নাত বা নাফ্ল) আদায় করেননি। তিনি মাগরিব তিন রাক‘আত এবং ‘ইশা দু’রাক‘আত আদায় করেছেন। ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ)-ও (মুযদালিফায়) অনুরূপভাবে সালাত আদায় করতেন এবং এ অবস্থায় তিনি ইন্তিকাল করেন।
ই.ফা. ২৯৭৭, ই.সে. ২৯৭৪
