১৬/৪৭. অধ্যায়ঃ
‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৩০০৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩০০৬
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي، خَالِدٍ عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ أَفَضْنَا مَعَ ابْنِ عُمَرَ حَتَّى أَتَيْنَا جَمْعًا فَصَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ ثُمَّ انْصَرَفَ فَقَالَ هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَكَانِ .
সা‘ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা ইবনু উমর (রাঃ)-এর সাথে (‘আরাফাহ্ থেকে মুযদালিফায়) এলাম। তিনি আমাদের সাথে মাগরিব ও ইশার সালাত এক ইকামাতে আদায় করেন। সালাত শেষ করে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ স্থানে আমাদের নিয়ে এভাবে সালাত আদায় করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৯৮১, ইসলামীক সেন্টারঃ ২৯৭৮
