১৬/৪৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩০১৩ - নারীদের ভোরে রওনার অনুমতি

দুর্বল ও বৃদ্ধদের, বিশেষতঃ মহিলাদের ভোর রাতে রাস্তায় ভিড় হবার পূর্বেই মুযদালিফাহ্ থেকে মিনায় পাঠানো এবং অন্যদের ফজর পর্যন্ত মুযদালিফায় অবস্থান করা মুস্তাহাব

নারীদের মুযদালিফা থেকে ভোরে রওনার অনুমতি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০১৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، مَوْلَى أَسْمَاءَ قَالَ قَالَتْ لِي أَسْمَاءُ وَهْىَ عِنْدَ دَارِ الْمُزْدَلِفَةِ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ لاَ . فَصَلَّتْ سَاعَةً ثُمَّ قَالَتْ يَا بُنَىَّ هَلْ غَابَ الْقَمَرُ قُلْتُ نَعَمْ . قَالَتِ ارْحَلْ بِي . فَارْتَحَلْنَا حَتَّى رَمَتِ الْجَمْرَةَ ثُمَّ صَلَّتْ فِي مَنْزِلِهَا فَقُلْتُ لَهَا أَىْ هَنْتَاهْ لَقَدْ غَلَّسْنَا . قَالَتْ كَلاَّ أَىْ بُنَىَّ إِنَّ النَّبِيَّ ﷺ أَذِنَ لِلظُّعُنِ .

আসমা (রাঃ)-এর আযাদকৃত গোলাম ‘আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আমাকে আসমা (রাঃ) মুযদালিফাহ্ অবস্থানকালে জিজ্ঞেস করলেন, চাঁদ ডুবেছে কি? আমি বললাম, না। অতঃপর তিনি কিছুক্ষণ সালাত আদায় করলেন। পরে পুনরায় জিজ্ঞেস করলেন, হে বৎস! চাঁদ ডুবেছে কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার সাথে রওনা হও। আমরা রওনা হলাম এবং জামরাহ্ (পৌঁছে) তিনি কাঁকর নিক্ষেপ করলেন, এরপর নিজের তাঁবুতে সালাত আদায় করলেন। আমি তাঁকে বললাম, হে সম্মানিত মহিলা! আমরা খুব ভোরে রওনা হয়েছিলাম। তিনি বললেন, কোন অসুবিধা নেই হে বৎস! নবী (ﷺ) মহিলাদের খুব ভোরে রওনা হবার অনুমতি দিয়েছিলেন।

ই.ফা. ২৯৮৮, ই.সে. ২৯৮৫

সহীহ মুসলিম হাদিস ৩০১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসমা (রাঃ)-এর আমল বর্ণিত হয়েছে। তিনি মুযদালিফায় অবস্থানকালে জিজ্ঞেস করলেন, চাঁদ ডুবেছে কি না। প্রথমে উত্তর ছিল না, তাই তিনি কিছুক্ষণ সালাত আদায় করলেন। পরে চাঁদ ডোবার কথা জানানো হলে তিনি রওনা হওয়ার নির্দেশ দিলেন। এরপর তিনি জামরায় কাঁকর নিক্ষেপ করলেন এবং নিজের তাঁবুতে সালাত আদায় করলেন। যখন বলা হলো, আমরা খুব ভোরে রওনা হয়েছি, তিনি জানালেন, এতে সমস্যা নেই; নবী صلى الله عليه وسلم মহিলাদের খুব ভোরে রওনা হওয়ার অনুমতি দিয়েছিলেন। এই হাদিস “নারীদের মুযদালিফা থেকে রওনা”, “ভোরে জামরায় পাথর” এবং “হজে সহজতা” বিষয়ে সরাসরি শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আসমা (রাঃ) চাঁদ ডোবার বিষয়টি দেখে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন।
  • নবী صلى الله عليه وسلم মহিলাদের খুব ভোরে রওনা হওয়ার অনুমতি দিয়েছিলেন বলে বর্ণনায় এসেছে।
  • হজের আমলে সময়, ভিড় ও যাত্রার সুবিধা বিবেচনায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন