১৬/৫০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩০২৩ - ইবন মাসউদ রাঃ-এর রামি
মাক্কাহ্ মু‘আজ্জামাকে বাঁ পাশে রেখে উপত্যকার মধ্যস্থলে দাঁড়িয়ে জাম্রাতুল ‘আক্বাবায় কাঁকর নিক্ষেপ করা এবং প্রতিটি পাথর নিক্ষেপের সময় ‘আল্লাহু আকবার’ বলা
ইবন মাসউদ রাঃ-এর জামরাতুল আকাবায় রামি
সহীহ মুসলিম : ৩০২৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩০২৩
وَحَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، أَخْبَرَنَا ابْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ الْحَجَّاجَ بْنَ يُوسُفَ، يَقُولُ وَهُوَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ أَلِّفُوا الْقُرْآنَ كَمَا أَلَّفَهُ جِبْرِيلُ السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا الْبَقَرَةُ وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا النِّسَاءُ وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا آلُ عِمْرَانَ .قَالَ فَلَقِيتُ إِبْرَاهِيمَ فَأَخْبَرْتُهُ بِقَوْلِهِ فَسَبَّهُ وَقَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ أَنَّهُ كَانَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَأَتَى جَمْرَةَ الْعَقَبَةِ فَاسْتَبْطَنَ الْوَادِيَ فَاسْتَعْرَضَهَا فَرَمَاهَا مِنْ بَطْنِ الْوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ - قَالَ - فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّ النَّاسَ يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا . فَقَالَ هَذَا وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ .
আ’মাশ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি হাজ্জাজ ইবনু ইউসুফকে মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলতে শুনেছিঃ জিবরীল (আঃ) যে ক্রমবিন্যাসে কোরআন মাজীদ সাজিয়েছেন, তোমরা তদনুযায়ী তা সুবিন্যস্ত কর। যেমন, প্রথম সে সূরা যার মধ্যে গাভী সম্পর্কে আলোচনা এসেছে। এরপর যে সূরায় মহিলাদের সম্পর্কে, এরপর সে সূরা যার মধ্যে ‘ইমরান-পরিবার সম্পর্কে আলোচনা রয়েছে। বলেন, এরপর আমি ইব্রাহীমের সাথে সাক্ষাৎ করে তাকে হাজ্জাজের বক্তব্য সম্পর্কে অবহিত করলাম। তিনি তাকে গালি দিলেন।এরপর বললেন, ‘আবদুর রহমান ইবনু ইয়াযীদ আমাকে বলেছেন যে, তিনি ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)-এর সাথে ছিলেন। তিনি জামরাতুল ‘আক্বাবায় এলেন, উপত্যকার মাঝে দাঁড়ালেন এবং জামরাহ্কে নিজের সম্মুখভাগে রাখলেন, এরপর উপত্যকার মাঝে দাঁড়িয়ে সাতটি কাঁকর নিক্ষেপ করলেন, প্রত্যেকবার নিক্ষেপের সাথে সাথে ‘আল্ল-হু আকবার’ বললেন। রাবী বলেন, আমি বললাম, হে আবূ ‘আবদুর রহমান! লোকেরা উপত্যকার উপরিভাগ থেকে পাথর নিক্ষেপ করে। তিনি বললেন, সে সত্তার শপথ যিনি ছাড়া আর কোন ইলাহ নেই, এ সেই স্থান যেখানে রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর সূরা আল বাক্বারাহ্ নাযিল হয়েছিল।
ই.ফা. ২৯৯৮, ই.সে. ২৯৯৫
সহীহ মুসলিম হাদিস ৩০২৩-এর সারসংক্ষেপ
এই দীর্ঘ বর্ণনায় প্রথমে হাজ্জাজ ইবন ইউসুফের একটি বক্তব্য এসেছে। পরে আমাশ (রহঃ) ইব্রাহিমের কাছে তা জানান, আর ইব্রাহিম আব্দুর রহমান ইবন ইয়াজিদের সূত্রে ইবন মাসউদ (রাঃ)-এর আমল বর্ণনা করেন। ইবন মাসউদ (রাঃ) জামরাতুল আকাবায় এসে উপত্যকার ভেতরে দাঁড়ালেন, জামরাহকে সামনে রাখলেন এবং সাতটি কাঁকর নিক্ষেপ করলেন। প্রতিবার কাঁকর নিক্ষেপের সাথে “আল্লাহু আকবার” বললেন। যখন তাকে বলা হলো, লোকেরা উপত্যকার উপরিভাগ থেকে পাথর নিক্ষেপ করে, তিনি শপথ করে বললেন, এ সেই স্থান যেখানে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর উপর সূরা আল বাকারা নাযিল হয়েছিল। এখানে মূল বিষয় হলো “জামরাতুল আকাবায় রামি”, “সাত কাঁকর” এবং “তাকবিরসহ পাথর নিক্ষেপ”।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবন মাসউদ (রাঃ) উপত্যকা থেকে জামরাতুল আকাবায় রামি করেছেন।
- প্রতিটি কাঁকর নিক্ষেপের সময় তাকবির বলেছেন।
- তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর আমলের স্থানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
