১৬/৫৯. অধ্যায়ঃ
বিদায়ের দিন আল-মুহাস্সাবে অবতরণ এবং সেখানে যুহর ও পরের ওয়াক্তের সলাত আদায় করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৩০৬৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩০৬৫
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " نَنْزِلُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ " .
আবূ হুরায়রাহ্ (রাঃ)–এর সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ
ইনশাআল্লাহ আমরা আগামীকাল খায়ফে বনী কিনানায় অবতরণ করব- যেখানে তারা (কাফিররা) কুফরির উপর অবিচল থাকার শপথ নিয়েছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩০৪০, ইসলামীক সেন্টারঃ ৩০৩৭
