১৬/৮৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩২১৪ - মদিনায় পাপের ভয়াবহ সতর্কতা
মাদীনার ফাযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু‘আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মাদীনার হারামের সীমা
মদিনায় পাপ করা বা পাপীকে আশ্রয় দেওয়ার সতর্কতা
সহীহ মুসলিম : ৩২১৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২১৪
وَحَدَّثَنَاهُ حَامِدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ أَحَرَّمَ رَسُولُ اللَّهِ ﷺ الْمَدِينَةَ قَالَ نَعَمْ مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا - قَالَ - ثُمَّ قَالَ لِي هَذِهِ شَدِيدَةٌ «مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا وَلاَ عَدْلاً». قَالَ فَقَالَ ابْنُ أَنَسٍ أَوْ آوَى مُحْدِثًا.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি মাদীনাকে হারাম করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান। অতএব যে ব্যক্তি এখানে কোন পাপ করে, তিনি পুনরায় আমাকে বললেন, তা খুবই ভয়ংকর ব্যাপার যে, এখানে কোন পাপ করে তার উপর আল্লাহ, তাঁর মালাক্ব এবং সমগ্র মানব জাতির লা’নাত। ক্বিয়ামাতের দিন আল্লাহ তা’আলা তাঁর ফরজ অথবা নফল কোন ‘ইবাদাতই কবুল করবেন না। [৩৮] রাবী বলেন, আনাস (রাঃ)-এর পুত্র বললেন, “অথবা যে কোন পাপীকে আশ্রয় দিল”।
[৩৮] অন্য ব্যাখ্যায় বলা হয়েছে, তাওবাহ্ এবং ফিদ্য়্যাহ গ্রহণ করা হবে না।ই.ফা. ৩১৮৯, ই.সে. ৩১৮৬
সহীহ মুসলিম হাদিস ৩২১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কি মদিনাকে হারাম করেছেন? তিনি বলেন, হ্যাঁ, নির্দিষ্ট সীমার মধ্যবর্তী স্থান হারাম। এরপর তিনি খুব কঠোর একটি কথা বলেন। যে ব্যক্তি মদিনায় কোনো পাপ করে, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সব মানুষের লা’নত। কেয়ামতের দিন আল্লাহ তার ফরজ বা নফল কোনো ইবাদত কবুল করবেন না। বর্ণনার শেষে আনাস (রাঃ)-এর পুত্রের পক্ষ থেকে “অথবা যে কোনো পাপীকে আশ্রয় দিল” কথাটিও এসেছে। তাই মদিনায় পাপ, পাপীকে আশ্রয় দেওয়া এবং হারাম এলাকার সম্মান—এসব বিষয়ে এই হাদিস গভীর সতর্কতা দেয়। এটি মানুষকে মদিনার মর্যাদা সামনে রেখে নিজের আচরণ ঠিক করতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদিনার হারামে পাপ করা খুব গুরুতর বিষয় হিসেবে এসেছে।
- পাপীকে আশ্রয় দেওয়ার বিষয়েও সতর্কতা এসেছে।
- পবিত্র স্থানের সম্মান ভাঙা সাধারণ অপরাধের মতো নয়।
- ইবাদত কবুল হওয়া নিয়ে হাদিসে কঠোর সতর্কতা উল্লেখ আছে।
