১৬/৮৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩২২৫ - প্রথম ফলের বরকতের দোয়া

মাদীনার ফাযীলাত, এ শহরে বারাকাত দানের জন্য নবী (স.)-এর দু‘আ, মাদীনাহ্ ও হারামের মর্যাদা এবং এখানে শিকার ও এখানকার গাছপালা কর্তন নিষিদ্ধ ও মাদীনার হারামের সীমা

প্রথম ফলের দোয়া: মদিনা ও ফলের বরকত

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২২৫

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، - فِيمَا قُرِئَ عَلَيْهِ - عَنْ سُهَيْلِ بْنِ، أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى النَّبِيِّ ﷺ فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللَّهِ ﷺ قَالَ " اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ». قَالَ ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

লোকেরা যখন প্রথম (পাকা) ফল দেখতে পেত, তা নিয়ে নবী (ﷺ)-এর নিকট আসত এবং রাসূলুল্লাহ (ﷺ) যখন তা গ্রহণ করতেন তখন তিনি নিম্নোক্ত দোয়া পড়তেন : “হে আল্লাহ! আপনি আমাদের ফলে (বা উৎপন্ন ফসলে) বারাকাত দান করুন, আমাদের মাদীনায় বারাকাত দান করুন, আমাদের সা’-এ বারাকাত দান করুন এবং আমাদের মুদ্দ-এ বারাকাত দান করুন। হে আল্লাহ! নিশ্চয় ইব্রাহীম (আঃ) আপনার বান্দা, প্রিয় বন্ধু ও নবী। আর আমিও আপনার বান্দা ও নবী। তিনি মাক্কার জন্য আপনার নিকট দোয়া করেছেন। আমিও আপনার নিকট মাদীনার জন্য দোয়া করছি- যেমন তিনি মাক্কার জন্য আপনার নিকট দোয়া করেছিলেন এবং তার সাথে অনুরূপ আরও কিছু”। রাবী বলেন, অতঃপর তিনি কোন শিশুকে ডাকতেন এবং তাকে এ ফল দিয়ে দিতেন।

ই.ফা. ৩২০০, ই.সে. ৩১৯৭

সহীহ মুসলিম হাদিস ৩২২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে মানুষের একটি সুন্দর আমল দেখা যায়। তারা যখন প্রথম পাকা ফল দেখত, তা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে নিয়ে আসত। নবী (صلى الله عليه وسلم) ফলটি গ্রহণ করে দোয়া করতেন—হে আল্লাহ! আমাদের ফলে বরকত দিন, আমাদের মদিনায় বরকত দিন, আমাদের সা‘-এ বরকত দিন এবং আমাদের মুদ্দে বরকত দিন। এরপর তিনি ইবরাহিম (আঃ)-এর মক্কার জন্য দোয়ার কথা উল্লেখ করে মদিনার জন্য অনুরূপ এবং আরও বরকতের দোয়া করেন। তারপর তিনি কোনো শিশুকে ডাকতেন এবং সেই ফল তাকে দিতেন। এই হাদিসে প্রথম ফলের দোয়া, মদিনার বরকত, সা‘ ও মুদ্দে বরকত এবং শিশুদের প্রতি মমতা—এসব শিক্ষা একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নতুন ফল বা ফসল পেলে বরকতের দোয়া করা সুন্দর আমল।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মদিনা, ফল, সা‘ ও মুদ্দে বরকতের দোয়া করেছেন।
  • ইবরাহিম (আঃ)-এর মক্কার দোয়ার সঙ্গে মদিনার দোয়ার মিল এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) প্রথম ফল শিশুদের দিতেন—এতে মমতার শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন