১৬/৮৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩২৩০ - মদিনার কষ্টে ধৈর্যের মর্যাদা

মাদীনাতে বসবাস করার প্রতি উৎসাহ প্রদান ও এর বিপদে ধৈর্য ধারণ করা

মদিনার কষ্টে ধৈর্য ও শাফা’আতের আশা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২৩০

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ، مَوْلَى الْمَهْرِيِّ أَنَّهُ جَاءَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ لَيَالِيَ الْحَرَّةِ فَاسْتَشَارَهُ فِي الْجَلاَءِ مِنَ الْمَدِينَةِ وَشَكَا إِلَيْهِ أَسْعَارَهَا وَكَثْرَةَ عِيَالِهِ وَأَخْبَرَهُ أَنْ لاَ صَبْرَ لَهُ عَلَى جَهْدِ الْمَدِينَةِ وَلأْوَائِهَا . فَقَالَ لَهُ وَيْحَكَ لاَ آمُرُكَ بِذَلِكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «لاَ يَصْبِرُ أَحَدٌ عَلَى لأْوَائِهَا فَيَمُوتَ إِلاَّ كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ إِذَا كَانَ مُسْلِمًا» .

আবূ সা’ঈদ মাওলা আল মাহরী (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি আল হাররার রাতগুলোতে আবূ সা’ঈদ আল খুদ্রী (রাঃ)-এর নিকট এলেন এবং মাদীনাহ্ থেকে (কোথাও) চলে যাওয়ার পরামর্শ করলেন। তিনি তাঁর কাছে এখানকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিজের বৃহৎ পরিবারের অভিযোগ করলেন। তিনি তাঁকে আরও জানালেন যে, তিনি এখানকার ক্লেশ ও রুক্ষ আবহাওয়া বরদাস্ত করতে পারছেন না। আবূ সা’ঈদ (রাঃ) তাঁকে বললেন, তোমার জন্য দুঃখ হয়, আমি তোমাকে মাদীনাহ্ ত্যাগের পরামর্শ দিতে পারি না। কারণ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি এখানকার কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন অবশ্যই আমি তার জন্য শাফা’আত করব অথবা সাক্ষী হব, যদি সে মুসলিম হয়ে থাকে।

ই.ফা. ৩২০৫, ই.সে. ৩২০১-৩২০২

সহীহ মুসলিম হাদিস ৩২৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে মদিনার কষ্টে ধৈর্যধারণের বিশেষ মর্যাদা এসেছে। একজন ব্যক্তি মদিনার দ্রব্যমূল্য, পরিবারের ভার, কষ্ট এবং রুক্ষ আবহাওয়ার কথা বলে মদিনা ছেড়ে যাওয়ার পরামর্শ চান। আবু সাঈদ আল খুদরী (রাঃ) তাকে মদিনা ত্যাগের পরামর্শ দেননি। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা শুনেছেন যে, যে ব্যক্তি মদিনার কষ্ট সহ্য করে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে, কেয়ামতের দিন নবী (صلى الله عليه وسلم) তার জন্য শাফা’আত করবেন অথবা তার পক্ষে সাক্ষী হবেন। এখানে শর্ত হিসেবে মুসলিম থাকা উল্লেখ হয়েছে। তাই এই হাদিস কষ্টের সময় ধৈর্য, মদিনার মর্যাদা এবং আখিরাতের আশার কথা শেখায়। তবে হাদিসের ভাষা অনুযায়ী বিষয়টি মদিনার কষ্ট সহ্য করার সঙ্গে জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদিনার কষ্ট সহ্য করা হাদিসে বিশেষ মর্যাদার বিষয় হিসেবে এসেছে।
  • ধৈর্যের সঙ্গে মুসলিম অবস্থায় থাকা এখানে গুরুত্বপূর্ণ শর্ত।
  • নবী (صلى الله عليه وسلم) কেয়ামতের দিন শাফা’আত বা সাক্ষ্যের কথা বলেছেন।
  • দুঃখ-কষ্টের কারণে মদিনা ত্যাগের সিদ্ধান্তে সাবধানতার শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন