১৬/৯৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩২৬২ - ত্বাবা মদিনা ও উহুদের ভালোবাসা

উহুদ পাহাড় আমাদেরকে ভালবাসে, আমরাও তাকে ভালবাসী

ত্বাবা মদিনা ও উহুদ পাহাড়ের ভালোবাসা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২৬২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي غَزْوَةِ تَبُوكَ . وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ ثُمَّ أَقْبَلْنَا حَتَّى قَدِمْنَا وَادِيَ الْقُرَى فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنِّي مُسْرِعٌ فَمَنْ شَاءَ مِنْكُمْ فَلْيُسْرِعْ مَعِي وَمَنْ شَاءَ فَلْيَمْكُثْ». فَخَرَجْنَا حَتَّى أَشْرَفْنَا عَلَى الْمَدِينَةِ فَقَالَ «هَذِهِ طَابَةُ وَهَذَا أُحُدٌ وَهُوَ جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ " .

আবূ হুমায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তাবূক যুদ্ধে রওনা হলাম। অতঃপর আবূ হুমায়দ (রাঃ) হাদীস বর্ণনা করেন। তাতে তিনি বললেন, (যুদ্ধ শেষে) আমরা পুনরায় অগ্রসর হলাম এবং ওয়াদিল কুরায় [৪২] পৌছলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আমি দ্রুত অগ্রসর হই। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার সঙ্গে চলতে চায় সে আমার সঙ্গে দ্রুত চলুক। আর যার ইচ্ছা সে থেমে আসুক। তখন আমরা রওনা হলাম এবং অবশেষে মাদীনাহ্ আমাদের দৃষ্টিগোচর হলে, রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ (মাদীনাহ্) হচ্ছে ত্বাবাহ্ এবং এ হচ্ছে উহুদ আর উহুদ এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি।

[৪২] কুরা হচ্ছে সিরিয়া ও মাদীনার মধ্যভাগে অবস্থিত একটি উপত্যকা। এ স্থানটি খুবই প্রসিদ্ধ ছিল একটি বৃহৎ পানির উৎস থাকায় ৭ম হিজরীর মুহার্রম মাসে রাসূল (ﷺ) এ এলাকা দখল করেন।ই.ফা. ৩২৩৭, ই.সে. ৩২৩৪

সহীহ মুসলিম হাদিস ৩২৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে তাবুক যুদ্ধ থেকে ফেরার সময়ের একটি অংশ এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওয়াদি কুরায় পৌঁছে বলেন, তিনি দ্রুত অগ্রসর হবেন; যে তাঁর সঙ্গে দ্রুত যেতে চায়, সে যাবে, আর যে চাইবে, সে থেমে আসবে। এরপর যখন মদিনা দেখা গেল, তিনি বললেন—এ হচ্ছে ত্বাবা। তারপর উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করে বললেন, এটি এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। হাদিসে মদিনার ত্বাবা নাম, তাবুক থেকে ফেরা, এবং উহুদ পাহাড়ের ভালোবাসা—এই তিনটি বিষয় একসঙ্গে এসেছে। যারা উহুদ পাহাড়ের ফজিলত বা মদিনার ত্বাবা নাম সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বর্ণনা খুব সুন্দর।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মদিনাকে ত্বাবা নামে উল্লেখ করেছেন।
  • উহুদ পাহাড় সম্পর্কে ভালোবাসার ভাষা হাদিসে সরাসরি এসেছে।
  • সফর শেষে মদিনা দেখা গেলে নবী (صلى الله عليه وسلم)-এর মুখে মদিনার মর্যাদা প্রকাশ পেয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন