১৬/৯৪. অধ্যায়ঃ
মাক্কাহ্ ও মাদীনার মাসজিদদ্বয়ে সলাত আদায়ের ফাযীলাত
সহিহ মুসলিম : ৩২৬৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩২৬৫
حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لِعَمْرٍو - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ" .
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, আমার এ মসজিদে (মসজিদে নববীতে) এক (রাকাত) সালাত মসজিদুল হারাম ব্যতীত অন্য কোন মসজিদে এক হাজার (রাকাত) সালাতের চেয়েও উত্তম।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩২৪০, ইসলামীক সেন্টারঃ ৩২৩৭
