১৭/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩২৮৯ - যুবকদের বিয়ের নির্দেশনা
দৈহিক ও আর্থিক দিক থেকে সামর্থ্য ব্যক্তির বিবাহ করা মুস্তাহাব, আর্থিক অস্বচ্ছল ব্যক্তি সওম পালন করবে
যুবকদের বিয়ে ও সাওমের নির্দেশনা
সহীহ মুসলিম : ৩২৮৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২৮৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، - وَاللَّفْظُ لِيَحْيَى أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، - عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ كُنْتُ أَمْشِي مَعَ عَبْدِ اللَّهِ بِمِنًى فَلَقِيَهُ عُثْمَانُ فَقَامَ مَعَهُ يُحَدِّثُهُ فَقَالَ لَهُ عُثْمَانُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَلاَ نُزَوِّجُكَ جَارِيَةً شَابَّةً لَعَلَّهَا تُذَكِّرُكَ بَعْضَ مَا مَضَى مِنْ زَمَانِكَ . قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ لَئِنْ قُلْتَ ذَاكَ لَقَدْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ﷺ «يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ».
'আলক্বামাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আবদুল্লাহ (ইবনু মাস’ঊদ) (রাঃ)-এর সঙ্গে মিনায় পৌঁছলাম। এ সময় ‘উসমান (ইবনু ‘আফ্ফান) (রাঃ) এসে তাঁর সাথে মিলিত হলেন। তখন তিনি তাঁর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। ‘উসমান (রাঃ) তাঁকে বললেন, হে আবূ ‘আবদুর রহমান! আমরা কি আপনার সঙ্গে এমন একটি যুবতী মেয়ের বিয়ে দিব না, যে হয়ত আপনার অতীত কিছু স্মৃতি স্মরণ করিয়ে দিবে?রাবী বলেন, ‘আবদুল্লাহ (ইবনু মাস’ঊদ) (রাঃ) বললেন, আপনি যদি এ কথা বলেন তবে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলেছেনঃ “হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে দাম্পত্য জীবনের ব্যয়ভার বহন করতে সক্ষম সে যেন বিবাহ করে। কারণ তা (বিবাহ) দৃষ্টিকে নিচু করে এবং লজ্জাস্থানকে সুরক্ষিত করে। আর যে সক্ষম নয় তার সিয়াম পালন করা উচিত। কারণ তা তার জন্য যৌন কামনা দমনকারী।”
ই.ফা. ৩২৬৪, ই.সে. ৩২৬১
সহীহ মুসলিম হাদিস ৩২৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ রাঃ-এর সঙ্গে উসমান রাঃ-এর কথোপকথনের মাঝে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। তিনি যুব সমাজকে বলেছেন, যার দাম্পত্য জীবনের ব্যয়ভার বহনের সামর্থ্য আছে, সে যেন বিবাহ করে। কারণ বিবাহ দৃষ্টিকে নিচু রাখতে সাহায্য করে এবং লজ্জাস্থানকে সুরক্ষিত রাখে। আর যে সামর্থ্য রাখে না, তার জন্য সাওমের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সাওম যৌন কামনা দমনে সহায়ক। এখানে যুবকদের বিয়ে, দৃষ্টি সংযত রাখা, লজ্জাস্থান হেফাজত এবং সাওমের মাধ্যমে আত্মসংযম—এসব শিক্ষা সরাসরি এসেছে। হাদিসটি সহজ ভাষায় বুঝায়, মানুষের স্বাভাবিক চাহিদাকে অবহেলা না করে শরিয়তের পথে পরিচালনা করা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সামর্থ্য থাকলে যুবকদের জন্য বিয়ে একটি সঠিক পথ।
- বিবাহ দৃষ্টি নিচু রাখা ও লজ্জাস্থান রক্ষায় সহায়ক।
- সামর্থ্য না থাকলে সাওম আত্মসংযমে সাহায্য করে।
- যৌবনের চাহিদা সামলাতে নবীজি صلى الله عليه وسلم বাস্তবসম্মত পথ দেখিয়েছেন।
