১৭/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩২৯৮ - কামনা দমনে বৈধ পথ

কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয়

কামনা দমনে বৈধ দাম্পত্য পথ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩২৯৮

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ رَأَى امْرَأَةً فَأَتَى امْرَأَتَهُ زَيْنَبَ وَهْىَ تَمْعَسُ مَنِيئَةً لَهَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ خَرَجَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ " إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ وَتُدْبِرُ فِي صُورَةِ شَيْطَانٍ فَإِذَا أَبْصَرَ أَحَدُكُمُ امْرَأَةً فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّ ذَلِكَ يَرُدُّ مَا فِي نَفْسِهِ» .

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এক মহিলাকে দেখলেন। তখন তিনি তাঁর স্ত্রী যায়নাব (রাঃ) –এর নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) নিজের প্রয়োজন পূরণ করলেন। অতঃপর বের হয়ে সাহাবীগণের নিকট এসে তিনি বললেনঃ স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে। কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়।

[৪৬] স্ত্রীলোকের শয়তানের আকৃতিতে আসার অর্থ হল, কুপ্রবৃত্তিকে উস্কে দেয় ও যিনার প্রতি উৎসাহিত করে এবং যিনা তথা স্ত্রী সহবাস করার আস্বাদকে স্মরণ করে দেয় যা শয়তানী প্রভাব।ই.ফা. ৩২৭৩, ই.সে. ৩২৭১

সহীহ মুসলিম হাদিস ৩২৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির রাঃ বর্ণনা করেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একজন মহিলাকে দেখলেন। এরপর তিনি তাঁর স্ত্রী যায়নাব রাঃ-এর কাছে গেলেন। তিনি তখন চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজের প্রয়োজন পূরণ করে সাহাবিদের কাছে এসে বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। তারপর নির্দেশ দিলেন, তোমাদের কেউ কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর কাছে আসে; এতে তার মনের ভেতর যা আছে তা দূর হয়। হাদিসের মূল শিক্ষা হলো, আকস্মিক আকর্ষণ বা কামনা এলে তা হারাম পথে না নিয়ে বৈধ দাম্পত্য পথে সামাল দেওয়া। এখানে দৃষ্টি, কামনা নিয়ন্ত্রণ, স্ত্রী-স্বামী সম্পর্ক এবং আত্মসংযম—এসব বিষয় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আকস্মিক আকর্ষণ হলে তা বৈধ দাম্পত্য পথে সামলাতে বলা হয়েছে।
  • মনের কামনা নিয়ে অবহেলা না করে সঠিক পথ নেওয়া দরকার।
  • স্বামী-স্ত্রীর সম্পর্ক সংযমের একটি বৈধ পথ।
  • হাদিসটি দৃষ্টির প্রভাব ও মনের নিরাপত্তা সম্পর্কে সতর্ক করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন