১৭/৩. অধ্যায়ঃ
মুত্‘আহ্ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে
সহিহ মুসলিম : ৩৩০৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৩০৭
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كُنَّا نَسْتَمْتِعُ بِالْقُبْضَةِ مِنَ التَّمْرِ وَالدَّقِيقِ الأَيَّامَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ حَتَّى نَهَى عَنْهُ عُمَرُ فِي شَأْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ .
আবু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি : আমরা এক মুঠি খেজুর অথবা ময়দার বিনিময়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে এবং আবু বকর (রাঃ)-এর যুগে মুত‘আ বিবাহ করতাম। শেষ পর্যন্ত উমর (রাঃ) আমর ইবন হুরাইসের বিষয়টিকে কেন্দ্র করে তা নিষিদ্ধ করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩২৮২, ইসলামীক সেন্টারঃ ৩২৮০[৪৮] ‘আম্র ইবন হুরায়স কুফায় তার মুক্তদাসীকে মুত্’আহ বিবাহ করেন। এর ফলে সে গর্ভবতী হলে তাকে নিয়ে ‘আম্র ইবন হুরায়স ‘উমার ফারুক (রহঃ) কাছে উপস্থিত হন, এ সময় তিনি মুত্’আহ্ বিবাহ কে কঠোরভাবে নিষিদ্ধ করেন।
